শিরোনাম
স্কুলশিক্ষককে গাছে বেঁধে নির্যাতন, মধ্যযুগীয় বর্বরতার অভিযোগ সিসিকের আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্রশংসা# দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট হবে সিলেটে -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সুনামগঞ্জের দিরাই বাসস্ট্রেশনে পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ ২ জন আটক গোয়াইনঘাটে ব্যবসায়িক বিরোধের জেরে কামরুল হত্যা: দক্ষিণ সুরমা থেকে র‍্যাব-৯ এর হাতে ৪ আসামি গ্রেপ্তার মাধবপুরে কিশোরী অপহরণের প্রধান আসামি শাহপরাণে গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার করেছে র‍্যাব-৯ সিলেটের বাবনা মোড় রেলগেইট এলাকা বিদ্যুৎহীন: গ্রাহকরা বিপাকে  এলাকার জনমনে ক্ষোভ মাদক ব্যবসার মিথ্যা অভিযোগ দিয়ে  দোকান উচ্ছেদের চেষ্টায় যুলীগ নেত দোহারে জমি দখলের চেষ্টা, গাছ কর্তন ও প্রাণনাশের হুমকির অভিযোগ তরুণদের সামাজিক শক্তিকে কাজে লাগিয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বানবাণিজ্য মন্ত্রীর সিলেটে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ এ দেশে কখনোই ফ্যাসিবাদ ফিরে আসবে না — আব্দুল কাইয়ুম চৌধুরী
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:২০ অপরাহ্ন

সিলেটে ইয়াবা ব্যবসায় জড়িত হচ্ছে উঠতি বয়সী যুবক-যুবতী,সীমান্তে আটক মাদক কারবারি 

স্টাফ রিপোর্টার / ১৪৫ Time View
Update : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

109

সিলেটে ইয়াবা ব্যবসায় জড়িত হচ্ছে উঠতি বয়সী যুবক-যুবতী,সীমান্তে আটক মাদক কারবারি 

 

নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীর বিভিন্ন স্থানে চলছে নিরবে ইয়াবা ব্যবসায়। উঠতি বয়সী তরুণদের পাশাপাশি তরুণীরাও কেঊ কেঊ বেচে নিয়েছে এই পথ। সিলেটে পুলিশি অভিযানে আটক হয় । জামিন করে সেই ব্যক্তি আবার ব্যবসায় রয় ।

 

পুলিশের সাথে আবার কারো মাধ্যমে কথা কয়। ব্যবসায় টিকে রয়। এক পর্যায়ে বড় সিন্ডিকেট এ পরিণত হয়। ইয়াবা আসক্ত হওয়ার কারণে অনেক ভালো ভালো পরিবারের সোনার সন্তানের ভবিষ্যৎ অন্ধকারের দিকে চলে যাচ্ছে। অবাধ্য হয়ে যাচ্ছেন অভিভাবকদের। উঠতি বয়সী তরণীরা শুধুমাত্র ইয়াবার ব্যবসায়ী করছে না বিভিন্ন বেহায়াপনা করছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের মাঠ পর্যায়ের কেউ কেউ নারী-পুলিশ সময় মত থাকে না বলে উঠতি বসে নারীদের গ্রেফতা র করা অনেক সময় সম্ভব হয় না বলে জানিয়েছেন। সিলেটের বন্দরবাজার কাষ্টঘর এলাকার মুখে সরজমিনে গেলে মাদকের আস্তানায় যাওয়া-আসা করতে দেখা যায় নারীদেরকে। এদের বেশিরভাগই তরুণী। তবে বর্তমানে সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পোস্টিং নেই কোন নারী পুলিশের। তবে কোতোয়ালি মডেল থানা পুলিশের ওসি মইনুল জাকির জানিয়েছেন থানায় পর্যাপ্ত নারী কনস্টেবল রয়েছে।

সিলেট মহানগর পুলিশের (এডিসি মিডিয়া) ডিসি সাইফুল আলম জানিয়েছেন নারী পুলিশের সমন্বয়ে বিশেষ টিম গঠন করে মাদক ব্যবসায়ীদের গ্রেফতার এ কার্যকর ব্যবস্থা নেয়া হবে।

এসব বিষয়ে কারো সামাজিক দায়িত্ব নেই বললেই চলে। সরকার পরিবর্তন হয়েছে। কেউ কেউ মন্ত্রী এমপি হলে ও সিলেটে মাদক স্পট গুলো নির্মূলে কার্যকরি কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না। উল্টো মাদক কারবারী অনেকেই অনেক জন প্রতিনিধির সান্নিধ্যে যাওয়ার চেষ্টায় লিপ্ত রয়েছেন। অনেকেই চলতে শুরু করেছেন রাজনৈতিক পরিচযে। তবে এসব মাদকের বেশিরভাগই আসছে সীমান্ত এলাকা দিয়ে।

এসব ইয়াবা সিন্ডিকেটের একজন সুনামগঞ্জের তাহিরপুরের চারাগাঁও সীমান্তের কলাগাঁও সীমান্ত গ্রামের মন্তাজের ছেলে লোকমান হেকিমওরফপ প্রকাশ ইয়াবা লোকমান কে গ্রেফতার করেছে পুলিশ।

 

শনিবার (২১ ফেব্রুয়ারি ) তাহিরপুর থানার ট্যাকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই রিপন উদ্দিন পুলিশ বাদী হয়ে মামলা দায়ের পুর্বক লোকমানকে আদালতে সোপর্দ করলে আদালত কারাগারে পাঠান।

এরপুর্বে শুক্রবার দিবাগত রাতে চারাগাঁও সীমান্তের কলাগাঁও সীমান্ত গ্রামে ইয়াবা ক্রয় বিক্রয়কালে থানার ট্যাকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের সদস্যরা ২৭ পিস ইয়াবা ট্যাবলেট সহ লোকমানকে গ্রেফতার করা হয়। শনিবার রাতে তাহিরপুর থানার (সেকেন্ড অফিসার) এসআই নাজমুল ইসলাম বিষয় টি নিশ্চিত করেন ।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ