শিরোনাম
জৈন্তাপুরে নদীতে বাঁধ দিয়ে মাছ শিকার:যেন দেখার কেউ নেই এতিম শিশুদের হাতে মুসলিম হ্যান্ডসের ভালোবাসার রমজান উপহার* সিলেটে আন্ত:ফসল চাষে স্বাবলম্বী প্রান্তিক কৃষকরা।। বিশ্বম্ভরপুরে ভুট্টার বাম্পার ফলন আওয়ামী লীগের ৫ নেতা ,,,,,,,,কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ মরহুমা হাজী আফতারা বিবি চৌধুরী ট্রাষ্টের রমজান উপহার প্রদান সিলেটে আদালতের মামলা তোলে নিতে বাদিনীর পরিবারের উপর হামলা হরিরামপুরে ফুলের ভালোবাসায় সিক্ত -মোল্লা শাহিন।  কেমন হতে যাচ্ছে তারেক রহমানের মন্ত্রিসভা সরকার চাইলে সব ধরণের সহায়তা করবে জামায়াত : ডা. শফিকুর রহমান গণতন্ত্রের অগ্রযাত্রার নব্য  প্রেরণা তারেক রহমান!
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

এতিম শিশুদের হাতে মুসলিম হ্যান্ডসের ভালোবাসার রমজান উপহার*

স্টাফ রিপোর্টার / ৪৮ Time View
Update : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

*এতিম শিশুদের হাতে মুসলিম হ্যান্ডসের ভালোবাসার রমজান উপহার*

 

জসিম উদ্দিন, সিলেট থেকে :: আকাশে তখনো রমজানের চাঁদ দেখা যায়নি, তবে সিলেটের কিছু এতিম শিক্ষার্থীর ঘরে এখনই শুরু হয়েছে পবিত্র মাহে রামাদানের আনন্দ। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির এই বাজারে যখন সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ, ঠিক তখনই এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের পরিবারের দুশ্চিন্তা দূর করতে পরম মমতায় পাশে দাঁড়িয়েছে আন্তর্জাতিক সেবামূলক সংস্থা ‘মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল বাংলাদেশ’।

 

গত ১৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সিলেটে অবস্থিত ‘মুসলিম হ্যান্ডস স্কুল অব এক্সেলেন্স’ প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এতিম শিক্ষার্থীদের পরিবারের হাতে তুলে দেওয়া হয় পুরো রমজান মাসের খাদসামগ্রী।

মুসলিম হ্যান্ডস কর্তৃপক্ষ জানান, এবারের আয়োজনে মোট ১১০টি পরিবারের মাঝে রমজানের বিশেষ ফুড প্যাকেজ বিতরণ করা হয়েছে। এর মধ্যে ওই বিদ্যালয়ের ১২৮ জন এতিম শিক্ষার্থীর পরিবারও অন্তর্ভুক্ত ছিল। বাজারের বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে প্রতিটি প্যাকেজ সাজানো হয়েছে অত্যন্ত যত্নসহকারে, যাতে রোজা রেখে এতিম শিক্ষার্থীদের পুষ্টির কোনো ঘাটতি না হয়।

 

কেবল নামমাত্র সহায়তা নয়, বরং একটি পরিবার যাতে স্বাচ্ছন্দ্যে পুরো মাস পার করতে পারে, সেই ব্যবস্থাই ছিল প্যাকেজে। পোলাও চাল, সাধারণ চাল, ডাল, সয়াবিন তেল, চিনি ও লবণের মতো নিত্যপণ্যের পাশাপাশি ছিল খেজুর, ছোলা, মুড়ি ও সেমাই। আমিষের চাহিদা মেটাতে দেওয়া হয়েছে আস্ত মুরগি, গুঁড়ো দুধ এবং মুগ ডাল। এমনকি গরমে তৃষ্ণা মেটাতে ও স্বাস্থ্য সুরক্ষায় রাখা হয়েছে ভিটামিন-সি ড্রিংক পাউডারও।

 

রমজানের শুরুতেই এমন উপহার পেয়ে প্রতিটি এতিম পরিবারের মুখে ছিল স্বস্তির হাসি। নিজের অনুভূতি প্রকাশে এক এতিম শিক্ষার্থী জানান, “রোজার আগে এই খাবারগুলো পেয়ে আম্মুর অনেক চিন্তা কমে গেল। এখন আর সেহরিতে কী খাব, তা নিয়ে ভাবতে হবে না। আমরা নিশ্চিন্তে রোজা রাখতে পারব।”

 

সংস্থাটির কর্মকর্তারা জানান, তাদের এই কল্যাণমূলক কার্যক্রম শুধু সিলেটেই সীমাবদ্ধ নয়। রমজানের পবিত্রতা ছড়িয়ে দিতে ঢাকার উত্তরখান এবং গাজীপুরে অবস্থিত ‘মুসলিম হ্যান্ডস গুলজার বাহার খানম (রহ.) স্কুল অব এক্সেলেন্স’ ও ‘মুসলিম হ্যান্ডস মডেল স্কুল’-এর এতিম শিক্ষার্থীদের মাঝেও অনুরূপ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গত বছরও সংস্থাটি একইভাবে এতিম ও সুবিধাবঞ্চিত পরিবারের পাশে ছিল।

 

উল্লেখ্য, ১৯৯৫ সাল থেকে আর্তমানবতার সেবায় নিবেদিত ‘মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল বাংলাদেশ’ দেশের প্রায় ৩৪টি জেলায় কাজ করে যাচ্ছে। শিক্ষা বিস্তার, ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ, নিরাপদ পানি সরবরাহ, এতিমদের লালন-পালন, স্বাস্থ্যসেবা এবং দুর্যোগকালীন জরুরি ত্রাণ সহায়তাসহ সংস্থাটির নানামুখী উদ্যোগ সমাজের অসহায় মানুষের ভরসারস্থলে পরিণত হয়েছে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ