শিরোনাম
ঈদের ছুটেিতে বাড়ী গিয়ে হামের উপসর্গে অসুস্থ মিডওয়াইফারী তৃতীয় বর্ষের ছাএী  জেরিন সুলতানার মৃত্যু    সিলেটে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী ও কামাল খানকে সংবর্ধনা অনুষ্ঠিত ছাতক পৌরসভার প্রতিষ্ঠাকালীন সাবেক কমিশনার বীথিকা দাস বীথির স্মরণে নাগরিক শোকসভা অনুষ্টিত  সিলেটের দক্ষিণ সুরমায় ফুটপাতে চাঁদাবাজি   নীরব দর্শকের ভূমিকায় প্রশ্নবিদ্ধ আইনশৃঙ্খলা বাহিনী!  টাংগুয়ার হাওর বেড়াতে এসে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার  তাহিরপুর উপজেলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় এস, এম মাহবুব মল্লিক    ছাতকে সড়ক দুর্ঘ’টনা’য় একজনের মৃ’ত্যু  দোয়ারাবাজার উপজেলার টেবলাই গ্রামে সোহাগ মিয়া (১৮) নামে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ অভিষেক ব্যানার্জীর উপর ক্ষোভে ফেটে পড়লেন এবং চড়াও হলেন- এলাকার মানুষ অভিষেক ব্যানার্জীর উপর ক্ষোভে ফেটে পড়লেন এবং চড়াও হলেন- এলাকার মানুষ।
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

সিলেটে আদালতের মামলা তোলে নিতে বাদিনীর পরিবারের উপর হামলা

স্টাফ রিপোর্টার / ৩৫৮ Time View
Update : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

155

সিলেটে আদালতের মামলা তোলে নিতে বাদিনীর পরিবারের উপর হামলা

 

#মৃত্যু শয্যায় পাঞ্জা লড়ছে বৃদ্ধ রফিক মিয়া # বাদিনীর পরিবার সাহস পাচ্ছে না নতুন করে মামলা দেয়ার #

নিজস্ব প্রতিবেদক : সিলেটে জামিনে এসে হামলা করেছে নারী নির্যাতন মামলার আসামি শাহিদুল ইসলাম ( ৩৫) তার সাঙ্গোপাঙ্গ নিয়ে। তার বিরুদ্ধে সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা নং ৮৮/২০২৫ রয়েছে। এ মামলায় সে জেলে থাকার পর জামিনে হামলা চালায়।

 

এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় বাদিনী ভিকটিম এর পিতা রফিক মিয়া ওরফে শেখ মুজিব ( ৬০) সিলেট এম,এ,জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন  ঘটনাটি ঘটেছে, সিলেট সদর উপজেলার ২নং হাটখোলা ইউনিয়নের ২নং ওয়ার্ডের উমাইরগাঁও গ্রামে সোমবার দিবাগত রাতে।

 

তবে হামলাকারী নারী নির্যাতন মামলা আসামি শাহিদুল স্থানীয় ঊমাইরগাঁও এলাকার আলকাছ মিয়ার পুত্র ও প্রতিপক্ষের আহত রফিক মিয়া গংরা প্রতিবেশী এবং পাশাপাশি বাড়ি থাকায় চলাচলে অনেকটা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে নিরীহ রফিক মিয়ার পরিবারকে প্রভাবশালী শাহিদুলের পরিবার বলে অভিযোগ জালালাবাদ থানায় দায়ের করা একটি জিডির বাদিনী হামলায় আহত র রফিক মিয়ার স্ত্রী সাবানা বেগম ( ৪৮)এর।রফিক মিয়ার উপর হামলাকারী জামিনে থাকা শাহিদুল আওয়ামী লীগের রাজনীতি সাথে জড়িত বলেও জানান তিনি।

 

 

জানাযায়,সিলেটে আদালতে দায়ের করা নারী নির্যাতন মামলার এক আসামি শাহিদুল প্রায় এক মাস বা বেশি সময় জেল কেটে জামিনে আসার পর মামলা তোলে নেয়ার হুমকি দেয় বাদিনীর মা সাবানা এ ঘটনায় সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানায় একটি সাধারণ ডায়েরির অভিযোগ দেয। কিন্তু সে অভিযোগ এখনো থানা পুলিশের ফাইল বন্দির রয়েছে অভিযোগ তদন্তের দায়িত্বে থাকা জালালাবাদ থানার এ এসআই খলিল বদলি হয়ে যাওয়ায়।

 

মামলা তোলে না নিয়ে উল্টো হুমকির ঘটনায় জালালাবাদ থানায় জিডি করায় হামলা করা হয়েছে আদালতে দায়ের করা মামলার বাদিনীর পিতা রফিক মিয়া ওরফে শেখ মুজিব ( ৬০) এর ঊপর।  বসত ঘরে ডুকে রফিক মিয়া উরফে শেখ মুজিব নামের ঐ ব্যক্তির ওপর ফিল্মি স্টাইলে হামলার ঘটনা ঘটে। তবে পূর্ব শত্রুতার জেরে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের লোকজন।

 

সিলেট মেট্রপলিটন পুলিশের জালালাবাদ থানার এএসআই খলিল জানান,এ সংক্রান্ত একটি জিডি হয়েছিলো থানায় অনেক পূর্বের। জিডির দরখাস্তটি আমার নামে ন্যস্ত করা থাকলেও এরই মধ্যে আমার বদলি হয়ে যাওয়ায় সেটি আসার সময় আমি থানায় জমা দিয়ে আসি । অভিযোগের বাদিনী সাবানা নামের একজন মহিলা ছিলেন। বর্তমানে আমি সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানায় কর্মরত আছি। মহিলা কয়েকদিন আগে আমাকে ফোন দিয়েছিলেন আমি নতুন করে জিডি করার পরামর্শ দিয়েছি।

 

 

 

পরিবারের দাবি,আসামি শাহিদুল জামিনে মুক্ত হয়ে রফিক মিয়া ওরফে শেখ মুজিবকে হত্যার উদ্দেশ্যে এ হামলা করেছে। এদিকে স্থানীয়রা জানিয়েছেন, আসামিপক্ষ প্রভাবশালী হওয়ায় অনেকেই ভয়ে প্রকাশ্যে মুখ খুলতে রাজি হচ্ছে না। হামলার ঘটনায় মামলা দিতেও সাহস করতে পারছে না ভুক্তভোগীরা। হামলার ঘটনায় তটস্থ রয়েছে আহত রফিক মিয়া ওরফে শেখ মুজিবের পরিবার।

 

জামিনে এসে বাদিনীরর স্বামীর ঊপর আসামি পক্ষের হামলায় এক ধরনের চাপা আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মধ্যে । হামলায় মাথা, কপাল, মুখমণ্ডল ও হাতে একাধিক স্থানে জখমী হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন আহত রফিক মিয়া ওরফে শেখ মুজিবের চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর অবস্থা এখনো শঙ্কা মুক্ত নয় দাবী করেছে ভুক্তভোগীর স্ত্রী সাবানা বেগম। তারা উন্নত চিকিৎসার জন্য অন্যত্র যাওয়ার চেষ্টা করছেন বলেও জানান তিনি ।  চিকিৎসা শেষে আইনি ব্যবস্থা নিবেন দেশের চলমান আইনে বলেও মিডিয়া কর্মীদের জানিয়েছেন আহত রফিক মিয়ার পরিবার।

 

পরিবারের পক্ষ থেকে অবিলম্বে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির জানানোও হয়েছে। জালালাবাদ থানা পুলিশের ওসি শামসুল হাবিব জানান, এ ঘটনা এখনো থানায় কোন অভিযোগ আসেনি। আসলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ