শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

সংসদে সিলেটের নতুন মুখ

স্টাফ রিপোর্টার / ৯৩ Time View
Update : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

9

সংসদে সিলেটের নতুন মুখ

 

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে এবার সংসদে থাকবেন সিলেটের অধিকাংশ নতুন মুখ। আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে আলোচনায় থাকা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানও এবারই প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে আছেন অর্থনীতিবিদ, আইনজীবী, চিকিৎসক এবং মুফতিও।

 

শুধু তাই নয়, বিরোধী দলে যেতে যাওয়া জামায়াতে ইসলামীর আমির সিলেটের শফিকুর রহমানও প্রথমবারের মতো সংসদ সদস্য হয়েছেন।

 

এদিকে সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে একটিতেও জামায়াতের প্রার্থী জয়লাভ না করলেও বিভাগে ১১ দলীয় জোট সমর্থিত সিলেট ৫আসনে জয় পেয়েছেন খেলাফত মজলিস আবুল হাসনাত।

 

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, একটি সংসদে নতুন মুখ—অর্থাৎ প্রথমবারের মতো নির্বাচিত সংসদ সদস্য—থাকা নিঃসন্দেহে একটি ইতিবাচক দিক।

 

বিগত সময়ে বহু সংসদ সদস্যের বিরুদ্ধে নানা ধরনের অপরাধ ও অনিয়মে জড়িত থাকার অভিযোগ উঠেছে। তবে তারা আশা করছেন, নতুনদের আগমনে পুরোনোদের সৃষ্ট যে দুর্নাম, তা কাটিয়ে ওঠার সুযোগ তৈরি হবে। নতুন সদস্যরা ব্যক্তিস্বার্থের চেয়ে জনস্বার্থকে প্রাধান্য দেবেন।

 

সংসদে এবার সিলেট বিভাগের নতুন মুখ যারা, সিলেট-১ (নগর ও সদর) আসনে খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট-২ (ওসমানীনগর ও বিশ্বনাথ) আসনে তাহসিনা রুশদীর লুনা, সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে এম এ মালিক, সিলেট-৪ (কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর) আসনে আরিফুল হক চৌধুরী, সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে জামায়াত সমর্থিত খেলাফত মজলিসের মুফতি আবুল হাসান, সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে এমরান আহমেদ চৌধুরী, সুনামগঞ্জ-১ কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ-৩ মোহাম্মদ কয়সর আহমেদ, সুনামগঞ্জ-৪ আসনে নুরুল ইসলাম নুরুল, মৌলভীবাজার -১ আসনে নাসির উদ্দীন মিঠু, মৌলভীবাজার-২ আসনে শওকতুল ইসলাম শকু, মৌলভীবাজার-৪ আসনে হাজী মুজিবুর রহমান চৌধুরী ও হবিগঞ্জ-১ আসনে ড. রেজা কিবরিয়া, হবিগঞ্জ-২ আসনে ডা. সাখাওয়াত হোসেন জীবন, হবিগঞ্জ-৩ আসনে জি কে গৌছ এবং হবিগঞ্জ-৪ আসনে এস এম ফয়সল জয় পেয়েছেন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ