শিরোনাম
ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী সাহেদা ও সহযোগী আটক সিলেটে পুলিশের নতুন গণবিজ্ঞপ্তিতে যা বলা হয়েছে সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯) টেকনাফে শীর্ষ মানবপাচার চক্রের সদস্য গ্রেফতার-৩ ট্রাক-বাস সংঘর্ষে ৩৫০ মুরগির মৃত্যু ট্রেনে থেকে পড়ে কিশোরের মৃত্যু ওএসডি সিলেটের বিভাগীয় কমিশনার, বদলি আরও ২ কর্মকর্তা গোয়াইনঘাটে বালু খেকোদের তান্ডবে ধ্বংস হচ্ছে খেলার মাঠ ও বসতবাড়ি ফসলি জমি! সরকার জনস্বাস্থ্যে গুরুত্ব দিচ্ছে, দেশব্যাপী হামের প্রকোপ উল্লেখযোগ্যভাবে কমে আসবে – বাণিজ্যমন্ত্রী  গাজীপুরে সাংবাদিক বাচ্চু চাঁদা না দেয়ায় সন্ত্রাসীরা হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

ময়মনসিংহে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬ উদযাপিত

স্টাফ রিপোর্টার / ৯৭ Time View
Update : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

18

ময়মনসিংহে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬ উদযাপিত

 

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি :: 

জ্ঞানেই মুক্তি, আগামীর ভিত্তি এই প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহে ৯ম জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।আজ ০৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ময়মনসিংহ জেলা প্রশাসন ও বিভাগীয় সরকারি গ্রন্থাগারের আয়োজনে গণগ্রন্থাগার চত্বরে এ দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মোঃ গোলাম মাসুম প্রধান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোহরোয়ার্দী হোসেন।

 

সভাপতি বক্তব্যে বলেন, নিজেকে মানবিক করে গড়ে তুলতে হলে বই পড়া আবশ্যক। জ্ঞানচর্চার অন্যতম স্থান হচ্ছে গ্রন্থাগার। গ্রন্থাগার হচ্ছে জ্ঞানের ভান্ডার। এখান থেকে আপনি যেকোনো ধরনের জ্ঞান আহরণ করতে পারবেন। তিনি আরো বলেন, বই শুধু আপনাকে মানবিকই নয় একই সাথে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। যা আপনাকে ব্যক্তি জীবন, সামাজিক জীবন সকল ক্ষেত্রেই উপকৃত করবে।

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ময়মনসিংহ বিভাগীয় সরকাররি গ্রন্থাগারের সিনিয়র লাইব্রেরিয়ান মোঃ আব্বাস আলী। অনুষ্ঠানে এ দিবস উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী করা হয়।

 

এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মী ।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ