শিরোনাম
তাহিরপুর থানার দুর্নীতি নিয়ে নড়েচড়ে বসেছে পুলিশ সদর দপ্তর একুশের প্রথম প্রহরে দক্ষিণ সুরমা উপজেলা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন ঠাকুরগাঁওয়ে সংরক্ষিত নারী আসনে নাজমা আক্তারের নাম ব্যাপক আলোচনায়। মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে  সিলেট ডায়াবেটিক হসপিটালের ফুলেল শুভেচ্ছা ইতিবাচক দিক হচ্ছে- আমাদের হাতে যে পরিমাণ খাদ্য মজুত রয়েছে, তা বাজারমূল্য স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত–বাণিজ্যমন্ত্রী জৈন্তাপুরে নদীতে বাঁধ দিয়ে মাছ শিকার:যেন দেখার কেউ নেই এতিম শিশুদের হাতে মুসলিম হ্যান্ডসের ভালোবাসার রমজান উপহার* সিলেটে আন্ত:ফসল চাষে স্বাবলম্বী প্রান্তিক কৃষকরা।। বিশ্বম্ভরপুরে ভুট্টার বাম্পার ফলন আওয়ামী লীগের ৫ নেতা ,,,,,,,,কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ মরহুমা হাজী আফতারা বিবি চৌধুরী ট্রাষ্টের রমজান উপহার প্রদান
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন

দুদকের নজরে বেরোবির নিয়োগ প্রক্রিয়া, চলছে তদন্ত

স্টাফ রিপোর্টার / ৮৭ Time View
Update : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

দুদকের নজরে বেরোবির নিয়োগ প্রক্রিয়া, চলছে তদন্ত

 

বেরোবি প্রতিনিধি,:: জাল সনদে চাকরির অভিযোগের ভিত্তিতে রংপুরের  বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।রবিবার (১৮ ফেব্রুয়ারী) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে  দুদক রংপুরের একটি টিম সংশ্লিষ্ট বিষয়গুলো খতিয়ে দেখেন। 

‎দুদকের রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বেলাল হোসেন বলেন,বিশ্ববিদ্যালয়ে জাল সনদ দিয়ে কিছু কর্মকর্তা কর্মচারী চাকরি করছে। এজন্য কমিশনের নির্দেশে দুদক রংপুর থেকে একটি টিম অভিযান পরিচালনা করে। অভিযোগের প্রাথমিক সত্যতা আমরা পাই।

‎তিনি আরও বলেন,ইতিমধ্যে শারীরিক শিক্ষা দপ্তরের ফিজিক্যাল ইন্সট্রাক্টর পদে কর্মরত কর্মকর্তা মোছাঃ ইরিনা নাহারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।আমরা সনদপত্রগুলো সংগ্রহ করবো। সংশ্লিষ্ট বিভাগে যাচাই করে রির্পোট লিখব।

বেরোবি উপাচার্য ড. মো: শওকাত আলী বলেন, আমরা যেটার কাগজপত্র পেয়েছি। সেটার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। সেটাও দুদকের কাছে দেখালাম।দুদকের কাছে যে অভিযোগগুলো এসেছে তারা তা অনুসন্ধান করতে এসেছে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ