শিরোনাম
দোয়ারাবাজারে এক ভূমিহীনের দখলে থাকা সরকারী জায়গা প্রভাবশালীচক্র স্টাম্পের মাধ্যমে জোরপূর্বক দখল  হবিগঞ্জের মাধবপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা? প্রশ্ন পরিবারের, গফরগাঁও রেলস্টেনে জামালপুর কমিউটারের ৫ বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ দক্ষিণ সুরমায় ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধে মৌলভীবাজারে মতিন মিয়া হত্যা: সিলেটে র‍্যাব-৯ এর অভিযানে গ্রেফতার ১ দোয়ারাবাজার তিনদিন পর সুরমা নদীতে ভেসে উঠল শ্রমিকের লাশ একবালপুর ও ওয়াটগঞ্জ থানায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী- সারপ্রাইজ ভিজিটে পুলিশের কাজকর্ম খতিয়ে দেখলেন দোয়ারাবাজারে তিন সন্তান ফেলে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অনশন। স্কুলশিক্ষককে গাছে বেঁধে নির্যাতন, মধ্যযুগীয় বর্বরতার অভিযোগ সিসিকের আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্রশংসা# দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট হবে সিলেটে -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

কেমন হতে যাচ্ছে তারেক রহমানের মন্ত্রিসভা

স্টাফ রিপোর্টার / ৩৩৬ Time View
Update : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

216

কেমন হতে যাচ্ছে তারেক রহমানের মন্ত্রিসভা

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে সরকার গঠনের পথে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণের কথা রয়েছে।

 

প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হতে যাওয়া তারেক রহমানের নেতৃত্বে প্রথম মন্ত্রিসভা কেমন হতে যাচ্ছে, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ও সাধারণ মানুষের মধ্যে চলছে ব্যাপক আলোচনা।

 

 

 

বিশেষ করে তারেক রহমানের মন্ত্রিসভায় তরুণদের মধ্য থেকে কারা স্থান পাচ্ছেন এবং জোটের শরিক দলগুলোর নেতারা মন্ত্রিসভায় থাকছেন কি না, তা নিয়ে জনমনে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল।

 

 

 

এ বিষয়ে নানা ধরনের জল্পনা-কল্পনা থাকলেও বিএনপির পক্ষ থেকে এখনো মন্ত্রিসভার আকার কিংবা সদস্যদের নাম নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

 

দলের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, নতুন মন্ত্রিসভা হতে যাচ্ছে নবীন ও প্রবীণের সমন্বয়ে গঠিত। একই সঙ্গে বিএনপির জোটভুক্ত শরিক দলগুলোর কয়েকজন নেতাকেও মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার চিন্তাভাবনা রয়েছে।

 

 

 

সূত্র জানিয়েছে, তারেক রহমান মন্ত্রিসভার আকার তুলনামূলকভাবে ছোট রাখার কথা ভাবছেন।

 

 

আওয়ামী লীগ সরকারের সময় যেসব মন্ত্রণালয় ভেঙে আলাদা করা হয়েছিল, সেগুলোর কয়েকটিকে আগের কাঠামোয় ফিরিয়ে আনা হতে পারে। পাশাপাশি একই ধরনের কাজ করে এমন একাধিক মন্ত্রণালয় একীভূত করার বিষয়টিও বিবেচনায় রয়েছে।

 

 

এই পরিকল্পনা বাস্তবায়িত হলে সড়ক পরিবহন, সেতু ও রেল বিভাগ একই মন্ত্রণালয়ের আওতায় আসতে পারে। বিএনপির জ্যেষ্ঠ নেতাদের ধারণা, নতুন মন্ত্রিসভায় অন্তত ২৪ জন পূর্ণমন্ত্রী থাকতে পারেন। এর বাইরে প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী হিসেবে আরও অন্তত ১২ জনকে রাখা হতে পারে।

 

 

বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতার বরাতে জানা গেছে, এবারের মন্ত্রিসভায় অভিজ্ঞ প্রবীণদের পাশাপাশি মেধাবী তরুণদেরও গুরুত্ব দেওয়া হচ্ছে। পূর্ণমন্ত্রী হিসেবে কম বিতর্কিত এবং অতীতে মন্ত্রণালয় পরিচালনায় সফল, এমন অভিজ্ঞ নেতারা অগ্রাধিকার পাচ্ছেন। অন্যদিকে, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী হিসেবে বিবেচনায় রাখা হয়েছে অভিজ্ঞতা কম হলেও মেধাবী নেতাদের।

 

 

বিএনপির জ্যেষ্ঠ নেতাদের মধ্যে যাদের নাম মন্ত্রিসভার আলোচনায় রয়েছে, তাদের মধ্যে রয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

 

যদিও রাষ্ট্রপতি পদেও তার নাম শোনা যাচ্ছে। এ ছাড়া স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, হাফিজ উদ্দিন আহমদ, এ জেড এম জাহিদ হোসেন এবং দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুসহ আরও কয়েকজনের নাম মন্ত্রীদের তালিকায় থাকার কথা শোনা গেছে।

 

 

নারী নেতাদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান এবং কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের নামও আলোচনায় রয়েছে। তরুণ নেতাদের মধ্যে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, সুলতান সালাউদ্দিন টুকু ও ইশরাক হোসেনকে প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী হিসেবে বিবেচনা করা হচ্ছে। এছাড়া নিজ দল ছেড়ে বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচন করে জয়লাভ করা ববি হাজ্জাজ ও শাহাদাত হোসেন সেলিমের নামও তালিকায় রয়েছে।

 

 

বিএনপির শরিক দলগুলো থেকে নিজ নিজ প্রতীকে নির্বাচন করে জয়ী হয়েছেন তিন নেতা। তারা হলেন—বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) আন্দালিব রহমান পার্থ, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি এবং গণঅধিকার পরিষদের নুরুল হক নুর। বিএনপির নীতিনির্ধারণী নেতারা জানিয়েছেন, এই তিনজনেরই মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

 

এদিকে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের মধ্যে যারা মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন না, তাদের কেউ কেউ প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত হতে পারেন। দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়েও আলোচনা চলছে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ