শিরোনাম
সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি পদ থেকে রাজন আহমেদ আরিয়ানের স্বেচ্ছায় অব্যাহতি।ব্যক্তিগত ব্যস্ততা ও পারিবারিক দায়িত্বের কারণ দেখিয়ে পদত্যাগ ছাতকে স্ত্রী হ’ত্যাকা’রী আমির আলী-কে সিলেট থেকে পুলিশ গ্রেফতার করেছে  দোয়ারাবাজারে জঙ্গলে বটবৃক্ষের নিচে ‘আস্তানা’ ঘিরে এলাকায় আতঙ্ক   মোবাইল ফোনে প্রেম: গভীর রাতে সুনামগঞ্জে নাবালক-নাবালিকাকে উদ্ধার করে পরিবারের জিম্মায় দিল পুলিশ গোয়াইনঘাটে মাদকবিরোধী ঐক্য পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত, ৭ সদস্যের বাস্তবায়ন কমিটি গঠন বাংলাদেশ জাতীয়তাবাদী বাউলদল জৈন্তাপুর উপজেলা শাখার ৩৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন। সিলেটের সীমান্ত জনপদ জৈন্তাপুর সীমান্ত দিয়ে আসা কুটি কুটি টাকার চোরাচালান-মাদকের ভয়াল থাবা জৈন্তাপুরে সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় মিথ্যা জিডি এবং হুমকি ও হত্যার ভয়ভীতি প্রদর্শন : ৩ জন নামীয় আসামি এবং অজ্ঞাতনামা আরও ৪/৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন সাংবাদিক সাজু  কানাইঘাটে সুরমা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন: জনমনে আতঙ্ক  জৈন্তাপুরে ‘পূর্ব দরবস্ত ইউনিয়ন পরিষদ’ বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন।
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

সিলেট আধুনিক তথ্য কমপ্লেক্সের নির্মাণ কাজ দ্রুত সমাপ্ত করার নির্দেশ

স্টাফ রিপোর্টার / ১৫৪ Time View
Update : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

82

সিলেট আধুনিক তথ্য কমপ্লেক্সের নির্মাণ কাজ দ্রুত সমাপ্ত করার নির্দেশ

 

এমদাদুর রহমান চৌধুরী জিয়া ::: সিলেট আধুনিক তথ্য কমপ্লেক্সের নির্মাণ কাজ দ্রুত সমাপ্ত করার নির্দেশ দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। কাজ করার কথা বলেছেন তিনি গুণগতমান বজায় রেখে। তিনি বলেন, আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্পে সরকার বরাদ্দকৃত অর্থ স্বচ্ছতার সাথে ব্যয় করতে হবে। আর্থিক ব্যয়ে স্বচ্ছতার পাশাপাশি যথাসময়ে প্রকল্প সমাপ্ত করতে হবে। 

 

আজ সিলেট মহানগরীর টিলাগড়ে নির্মাণাধীন আধুনিক তথ্য কমপ্লেক্সের অগ্রগতি পরিদর্শনকালে তথ্য সচিব এ নির্দেশনা দেন। গণযোগাযোগ অধিদপ্তরের অধীনে জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের আওতায় ১৬ কেটি ৬৭ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে এটির নির্মাণকাজ বাস্তবায়িত হচ্ছে। পরিদর্শনকালে তথ্য সচিব নির্মাণ কাজে সর্বোচ্চ মানসম্পন্ন নির্মাণ সামগ্রী ব্যবহারের নির্দেশ দেন। তিনি বলেন, রাষ্ট্রের পক্ষে বার বার এধরনের ব্যয়বহুল প্রকল্প বাস্তবায়ন সম্ভব নয়। এ বিবেচনায় যে কোনো মূল্যে প্রকল্পের প্রতিটি অর্থ সর্বোচ্চ জবাবদিহি এবং স্বচ্ছতার সাথে কাজে লাগাতে হবে। সিলেট অঞ্চল ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে থাকায় তিনি ভবন নির্মাণে সিসমিক ডিজাইনের বিষয়টি বিবেচনায় রাখার তাগিদ দেন।

 

পরিদর্শনকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব রিয়াসাত আল ওয়াসিফ, যুগ্মসচিব মাহফুজা আখতার, জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মনিরুজ্জামান ও মন্ত্রণালয়ের অন্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

 

পরে তথ্য সচিব টিলাগড়ে বাংলাদেশ বেতারের সিলেট কেন্দ্র আধুনিকায়ন ও ডিজিটাল সম্প্রচার যন্ত্রপাতি স্থাপন প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেন।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ