শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

জাতীয় গণমাধ্যম কমিশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার / ১২০ Time View
Update : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

9

জাতীয় গণমাধ্যম কমিশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন

 

কামাল খান :: সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে উত্তরা তিন নম্বর সেক্টর ফ্রেন্ডস ক্লাব মাঠে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠান, বর্ণাঢ্য র‍্যালি ও বিকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

পুষ্পার্পণের পূর্বে একটি রঙিন র‍্যালি বের হয়, যা উত্তরা ৩ নং সেক্টরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে এবং ফ্রেন্ডস ক্লাব মাঠে এসে শেষ হয়। র‍্যালির নেতৃত্ব দেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের সিনিয়র সহ-সভাপতি কালিমুল্লাহ ইকবাল, আলোকিত সকাল পত্রিকার সম্পাদক মোখলেসুর রহমান মাসুম,সংগঠনের সহ-সভাপতি মোহিবুল্লাহ সোহেল, কমিশনের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এম বিল্লাহ শিশির, সহ সংগঠনিক সম্পাদক দেবাশীষ রায়, প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক তানজিরুল এইচ,সহ অর্থ বিষয়ক সম্পাদক, মামুন আহমেদ ফিরোজ এবং দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক, কাজী আশরাফুল প্রমুখ।

এরপর সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে বিকাল ৩টায় আলোচনা সভায় কালিমুল্লাহ ইকবালের সভাপতিত্বে ও এম বিল্লাহ শিশিরের পরিচালনায় অনুষ্ঠিত হয়। বিজয় দিবসের এই অনুষ্ঠানে বিষেশ বক্তা ছিলেন মোখলেছুর রহমান মাসুম বলেন, মুক্তিযুদ্ধকালীন সাংবাদিকদের অবদান ও ত্যাগের কথা স্মরণ করেন। তারা বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ শেষ হলেও মুক্তির যাত্রা এখনও চলমান। সমাজে বৈষম্য ও শোষণের শিকার মানুষ আজও বিদ্যমান এবং স্বাধীন দেশে বাঙালি পুরোপুরি মুক্তির স্বাদ পায়নি।

বক্তারা আরও উল্লেখ করেন, দেশের শান্তি, প্রগতি ও সমৃদ্ধি নিশ্চিত করতে সমাজের প্রতিটি ক্ষেত্রে ভালো মানুষের প্রয়োজন। সেবামূলক প্রতিটি ক্ষেত্র ভালো মানুষের মধ্য দিয়ে গড়ে উঠতে হবে, তখনই সমাজে সত্যিকারের ভালো সংবাদ ও ন্যায় প্রতিষ্ঠা সম্ভব হবে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ