শিরোনাম
কানাইঘাটে সুরমা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন: জনমনে আতঙ্ক  জৈন্তাপুরে ‘পূর্ব দরবস্ত ইউনিয়ন পরিষদ’ বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন। সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন সিলেট নগরীর কাস্টঘরে প্রশাসনের অ ভি যান” অধরাই মা দক গডফাদাররা, হয়রানির শিকার নিরীহ পথচারী ও ব্যবসায়ী! গোয়াইনঘাটে হামলা-চাঁদাবাজির অভিযোগে আলিম উদ্দিন সুনামগঞ্জের ছাতকে পু’লি’শের অ’ভি’যানে বিভিন্ন মা’ম’লার ৪ আ’সা’মি গ্রে’ফ’তার সুনামগঞ্জের দোয়ারাবাজার সী’মা’ন্তে  নিঃস’ঙ্গ এক বার’কি শ্রমি’কের মৃ’ত্যু জৈন্তাপুরে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, নৌপথে সক্রিয় রুমনসহ একটি চক্র নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি ।
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

হরিরামপুরে বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা উপলক্ষে দোয়া মাহফিলে বাধা দেওয়াতে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ৩২৪ Time View
Update : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

63

হরিরামপুরে বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা উপলক্ষে দোয়া মাহফিলে বাধা দেওয়াতে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার::মানিকগঞ্জের হরিরামপুরে বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা উপলক্ষে দোয়া মাহফিলে বাধা দেওয়াতে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

 

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থাকে ঘিরে দলীয় নেতা–কর্মীদের মধ্যে উদ্বেগ গভীর হচ্ছে—তখন মানিকগঞ্জের হরিরামপুরে তার আরোগ্য কামনায় ধূলশুড়া ইব্রাহিমপুর ঈশ্বচন্দ্র উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে ইউনিয়ন ছাত্রদল ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশেষ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিলো কিন্তু আওয়ামী ফ্যাসিস্ট দোসর আজিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলি আকবর ও মানিকগঞ্জ -২ আসনের সাবেক সাংসদ মমতাজ বেগমের ধর্মভাই ও ডেবোনেয়ার গ্রুপের সহকারী পরিচালক- আকিবুল খান ও তার ক্যাডার বাহিনীরা মিলাদ ও দোয়া মাহফিলে বাধা দেওয়া সহ বিভিন্ন হুমকি ধামকি দিয়েছে।

 

উল্লেখ্য, উপজেলার ধূলশুড়াতে ১৩ ই ডিসেম্বর শনিবার একই দিনে ইব্রাহিমপুর ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনের নামে নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য তাদের দোয়া মাহফিলে বাধা দিয়েছে আওয়ামী ফ্যাসিস্ট দোসর ডেবোনিয়ার গ্রুপের সহকারি -পরিচালক আকিবুল খান ও তার ক্যাডার বাহিনী ।
উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা স্মারকলিপি দেওয়ার জন্যই মূলত শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন ইউনিয়ন ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

 

 

উপস্থিত বক্তরা,আওয়ামী ফ্যাসিস্ট দোসরদের বাধা উপেক্ষা করে দোয়া মাহফিল করার জন্য প্রশাসন ও উর্ধতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ