শিরোনাম
কানাইঘাটে সুরমা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন: জনমনে আতঙ্ক  জৈন্তাপুরে ‘পূর্ব দরবস্ত ইউনিয়ন পরিষদ’ বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন। সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন সিলেট নগরীর কাস্টঘরে প্রশাসনের অ ভি যান” অধরাই মা দক গডফাদাররা, হয়রানির শিকার নিরীহ পথচারী ও ব্যবসায়ী! গোয়াইনঘাটে হামলা-চাঁদাবাজির অভিযোগে আলিম উদ্দিন সুনামগঞ্জের ছাতকে পু’লি’শের অ’ভি’যানে বিভিন্ন মা’ম’লার ৪ আ’সা’মি গ্রে’ফ’তার সুনামগঞ্জের দোয়ারাবাজার সী’মা’ন্তে  নিঃস’ঙ্গ এক বার’কি শ্রমি’কের মৃ’ত্যু জৈন্তাপুরে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, নৌপথে সক্রিয় রুমনসহ একটি চক্র নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি ।
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

টেকনাফে বাকিতে পণ্য না দেওয়ায় দোকানদারকে হামলার অভিযোগ

স্টাফ রিপোর্টার / ৪৬৬ Time View
Update : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

73

টেকনাফে বাকিতে পণ্য না দেওয়ায় দোকানদারকে হামলার অভিযোগ

 

স্টাফ রিপোর্টার:: কক্সবাজারের টেকনাফ পৌরসভার দ্বীপ প্লাজার পূর্বপাশে অবস্থিত আল মদিনা অটো পার্টস শো-রুমে বাকিতে পণ্য না দেওয়ায় দোকানদারকে মারধর ও হামলার অভিযোগ উঠেছে। অভিযুক্তরা হলেন টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া এলাকার মুক্তারের ছেলে বাদল এবং আব্দুর রহিমের ছেলে দেলোয়ার।

 

 

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুর ২টার দিকে টেকনাফ পৌরসভা দ্বীপ প্লাজার পূর্বপাশে আল মদিনা অটো পার্টসের শো-রুমে এই ঘটনা ঘটে।

 

আল মদিনা অটো পার্টস শো-রুমের স্বত্বাধিকারী শাকের বিন ফয়েজ জানান, হামলাকারীরা এর আগেও তাঁর শো-রুম থেকে প্রায় ৮-১০ হাজার টাকার পণ্য বাকিতে নিয়েছিলেন। সেই বকেয়া টাকা পরিশোধ না করেই আজ দুপুরে তারা আবারও বাকিতে পণ্য চাইতে আসেন। বাকিতে পণ্য দিতে অস্বীকার করায় তারা অতর্কিতভাবে ভাই আনোয়ার কে বেধড়ক লাঠি, ঘুষি এবং ছুরি দিয়ে আঘাত করে।

 

 

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা কয়েকদিন আগেও এই দোকান থেকে পার্টসের মালামাল নিয়েছিলেন, কিন্তু বাকি টাকা পরিশোধ করেননি। আজ দুপুরে তারা আবার দোকানে এলে দোকানদার বকেয়া টাকা পরিশোধ করতে বলেন। এ নিয়ে দু’পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ক্রেতারা ক্ষিপ্ত হয়ে দোকানদারের ওপর হামলা চালান, যার ফলে দোকানদার আহত হন।স্থানীয় লোকজন খবর পেয়ে এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে আহত দোকানদারকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

 

এই ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে টেকনাফ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে টেকনাফ মডেল থানা পুলিশ জানিয়েছে, হামলার অভিযোগে ভুক্তভোগী বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্য বস্থা নেওয়া হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ