শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সুনামগঞ্জে দোয়া-মিলাদ মাহফিল অনুষ্টিত

স্টাফ রিপোর্টার / ৮৪ Time View
Update : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সুনামগঞ্জে দোয়া-মিলাদ মাহফিল অনুষ্টিত

 

সুনামগঞ্জ প্রতিনিধি :: সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সুনামগঞ্জে খতমে কোরআন ও দোয়া-মিলাদ মাহফিল অনুষ্টিত হয়েছে। বুধবার সকালে সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও বর্মান আহবায়ক কমিটির অন্যতম সদস্য এবং নামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এড. নুরুল ইসলাম নুরুলের উদ্যোগে শহরের তেঘরিয়া, মাদানিয়া ও সুনামগঞ্জ সরকারি শিশু পরিবার(বালিকা) দোয়া মাহফিল ও খাবার বিতরণ করেন তিনি।

 

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র আহব্বায়ক কমিটির সদস্য আকবর আলী, এড. শেরেনূর আলী, আ ত ম মিছবাহ, নজরুল ইসলাম, কাজি নাসিম উদ্দিন লালা, বিএনপির নেতা সোয়েব আহমদ, জুয়েল মিয়া, সদর উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমদ লিলু, যুগ্ম আহবায়ক আব্দুর রহিম, পৌর বিএনপির আহবায়ক সাইফুলাহ হাসান জুনেদ, যুগ্ম আহবায়ক মুর্শেদ আলমসহ জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি সুহেল আহমদ,যুগ্ম আহবায়ক তাজ্জুল হোসেন,মমিনুল হক কালারাচাঁন,সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনাজ্জির হোসেন,সদস্য সচিব জাহাঙ্গীর আলম,সুহেল মিয়া,শাহজাহান মিয়া,আজিজুর রহমান সৌরভসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল ও বিএনপি’র অঙ্গ ও সহযোগি সংঘটনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ-৪ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশাী এড. নুরুল ইসলাম নুরুল বলেছেন, আমাদের দলের চেয়ারপার্সন,সাবেক তিন বারের প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া বর্তমানে তিনি সংকটাপন্ন অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমরা গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতাসহ দীর্ঘায়ু কামনা করি। তিনি আরো বলেন, যে ভাবে সারাদেশের মানুষ গণতন্ত্রের মা বেগম খালেদার জন্য দোয়া করছেন, আমরা আশা করি তিনি খুব দ্রুত সময়ের মধ্যে সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসবেন। ##

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ