শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

সিলেট বক্ষব্যাধি ক্লিনিকের ভূমির  উপর অবৈধ ঘর ও ফার্ম নির্মা

স্টাফ রিপোর্টার / ১০২ Time View
Update : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

9

সিলেট বক্ষব্যাধি ক্লিনিকের ভূমির  উপর অবৈধ ঘর ও ফার্ম নির্মা

 

নিজস্ব প্রতিবেদক:: দীর্ঘ প্রায় ১৫বছর যাবৎ সিলেট বক্ষব্যাধি ক্লিনিকের ভূমি দখল করে অবৈধভাবে গৃহ নির্মাণের অভিযোগের পাশাপাশি সরকারি ভূমির উপর অস্ট্রেলিয়ান গরুর ফার্ম তৈরি করা হয়েছে বলে জানা গেছে। তবে এ ব্যাপারে সরেজমিনে দেখা যায় বড় বড় দুটি রুম থাকার জন্য এবং বড় বড় দুটি রুম অস্ট্রেলিয়ান গরুর ফার্মের জন্য নির্মাণ করা হয়েছে। প্রায় ১৫ শতক ভূমি দখল করে স্বপ্না বেগম অবৈধ বাসস্থান ও গরুর ফার্ম তৈরি করেছেন। জানা গেছে স্বপ্না বেগম সিলেট বক্ষব্যাধি ক্লিনিকের আয়া পদে চাকরি করছেন। কিন্তু প্রায় ১৫ বছর যাবত এখানে তিনি অবৈধভাবে বসবাস করছেন এবং ১০ বছর যাবত এখানে অস্ট্রেলিয়ান গরুর ফার্ম পরিচালনা করছেন। ছোট বড় প্রায় ১২টি গরু নিয়ে এ ফার্ম কার্যক্রম চলছে। যাহার মূল্য আনুমানিক প্রায় ২৫ লক্ষ টাকা। তবে এ ব্যাপারে এলাকাবাসী জানান, এখানে গরুর ফার্ম তৈরির ফলে গোবরের দুর্গন্ধে রাস্তায় চলাচলে মারাত্মক দূভোর্গ পোহাতে হচ্ছে পথচারীদের। এছাড়াও পাশে থাকা স্কুল—কলেজের ছাত্র—ছাত্রীদের অবৈধ গরুর ফার্মের দুর্গন্ধের কারণে মারাত্মক দুর্ভোগের শিকার হতে হয়। তবে এব্যাপারে সিলেট সরকারি মডেল স্কুল এন্ড কলেজের দুজন শিক্ষার্থী আবেদ ও মিজান জানায়, এখানে গরুর ফার্ম হওয়ার ফলে স্কুলে ডুকতে এবং বাহির হতে মারাত্মক দুর্গন্ধ পোহাতে হয়। যা পরিবেশের জন্য হুমকির সম্মুখীন। এদিকে বক্ষব্যাধি ক্লিনিকের আয়া স্বপ্না বেগম জানান, বিষয়টি উক্ত ক্লিনিক কতৃর্পক্ষ ও সিলেট জেলা সিভিল সার্জন জানেন ও তাদের মৌখিকভাবে অনুমতি নিয়েই এখানে থাকার জন্য ঘর এবং গরুর ফার্ম তৈরি করা হয়েছে। তবে গরু পালন করি নিজে দুধ খাওয়ার জন্য; ব্যবসার জন্য নয় বলে জানান। এছাড়াও বক্ষব্যাধি ক্লিনিকের একজন রোগী জানান, এখানকার (স্বপ্না) গরুর ফার্ম থেকে খাওয়ার জন্য গরুর দুধ ক্রয় করে নিয়ে আসি। তবে এব্যাপারে সিলেট জেলা সিভিল সার্জন নাছির উদ্দিন সাহেবের সাথে আলাপকালে তিনি জানান, অবৈধভাবে ঘর নির্মাণ ও গরুর ফার্ম তৈরির ব্যাপারে তিনি কিছুই জানেন না। তবে বিষয়টি তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেও দীর্ঘ এক মাসেও অবৈধ ঘর নির্মাণ ও গরুর ফার্ম তৈরির ব্যাপারে কোনো আইনগত ব্যবস্থা নেয়ার দৃশ্য পরিলক্ষিত হয়নি। তবে এব্যাপারে সচেতন মহল মনে করেন কার খুটির জোঁড়ে একজন ক্লিনিকের আয়া (স্বপ্না বেগম) সরকারি ভূমির উপর অবৈধভাবে বাসস্থান ও গরুর ফার্ম তৈরি করে ব্যবসা করে আসছেন। সে ব্যাপারে তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া প্রয়োজন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ