শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

বিএনপির চেয়ারপার্সনের সুস্থতা কামনা করে দিরাই বিএনপির ও সহযোগি সংগঠনের উদ্যোগে জগন্নাথ মন্দিরে প্রার্থনা সভা

স্টাফ রিপোর্টার / ১২৭ Time View
Update : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

বিএনপির চেয়ারপার্সনের সুস্থতা কামনা করে দিরাই বিএনপির ও সহযোগি সংগঠনের উদ্যোগে জগন্নাথ মন্দিরে প্রার্থনা সভা

 

সুনামগঞ্জ প্রতিনিধি :: বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন থাকায় সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে দিরাই উপজেলা সদরের শ্রী শ্রী জগন্নাথ জিউর মন্দির প্রাঙ্গণে এক প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে দিরাই শ্রী শ্রী জগন্নাথ জিউর মন্দিও প্রাঙ্গণে এই প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। 

 

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য বাবু অশোক তালুকদারের সভাপতিত্বে মোমবাতি প্রজ্জ্বলন ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন শ্রী শ্রী জগন্নাথ জিউর মন্দির পরিচালনা কমিটির সভাপতি বাবু সুরঞ্জন রায়,প্রাণী চিকিৎসক বাবু শম্ভু দাস,দিরাই উপজেলা বিএনপির আবহায়ক কমিটির সদস্য ঙ্কজ কান্তি দাস,সুকেশ দাস, করিমপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য সুধাংশু শেখর দাস, পৌর বিএনপির ৫ নং ওয়ার্ড আহবায়ক কমিটির সদস্য কুশ দাস,উপজেলা কৃষকদলের সদস্য দীপক দাস,কাজল দাস, প্রাপ্তি দেবী,রুবেল দেবনাথ ও সুকেশ শীলসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিরা ও উপস্থিত ছিলেন।

 

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অশোক তালুকদার বলেছেন আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী ও বিএনপির চেয়ারপার্সন এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। আমরা দেশমাতার দ্রুত সুস্থতা কামনা করছি। তিনি যেন সহসাই সুস্থ হয়ে আমাদের দেশের মাটি ও মানুষের মাঝে ফিরে আসেন। সবাই মিলে দেশনেত্রী বেগম খালদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ