শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

সুনামগঞ্জ-৪ আসনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থী এড. নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে লিফলেট বিতরন নারী সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ১৪১ Time View
Update : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

21

সুনামগঞ্জ-৪ আসনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থী এড. নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে লিফলেট বিতরন নারী সমাবেশ অনুষ্ঠিত

 

সুনামগঞ্জ প্রতিনিধি :: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের বালাকান্দা বাজারে লিফলেট বিতরণ ও এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার দুপুরে সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে জেলা ও উপজেলা বিএনপি,যুবদল,ছাত্রদল,স্বেচ্ছাসেবক দলসহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে এই লিফলেট বিতরণ করেন। লিফলেট বিতরণ শেষে বালাকান্দা বাজারে এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সাজুল মিয়ার সভাপতিত্বে ও মানিক মিয়ার সঞ্চালনায় নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সদস্য এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল।

 

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আকবর আলী,এ্যাডভোকেট শেরেনুর আলী,জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি সুহেল মিয়া প্রমুখ। এছাড়াও জেলা,উপজেলা,ইউনিয়ন বিএনপিসহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন।

 

সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর)) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল বলেছেন,আমি বিএনপি তথা জিয়ার পরিবারের একজন আর্দশের সৈনিক হিসেবে ছাত্রদলের রাজনীতি থেকে আমার বেড়ে উঠা। আমি দলের আদর্শ ও নির্দেশনা বাস্তবায়নে বিগত স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের আমলে মিথ্যা মামলা,হামলা জেলজুলুম এবং পুলিশ বাহিনীর লাঠিপেঠা খেয়ে জীবনের ঝুঁকি নিয়ে ও সুনামগঞ্জের তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে আন্দোলন সংগ্রামে মাঠে ছিলাম,আছি এবং আগামীতে ও থাকতে চাই। তিনি বলেন,সুনামগঞ্জ-৪ আসনে তৃণমূলের জনসাধারনের দ্বারে দ্বারে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার কর্মসূচী পৌছে দিতে। ফলে সাধারন মানুষ থেকে ব্যাপক সাড়া ও পাওয়া যাচ্ছে। তাই আগামী নির্বাচনে বিগত দীর্ঘদিনের আমার রাজপথের থেকে আন্দোলন সংগ্রামের বিষয়টি বিবেচনায় নিয়ে দল আমাকে বিবেচনা করে ধানের শীষের প্রার্থী হিসেবে তাকে মনোনয়ন দিবেন বলে তিনি বিশাল নারী সমাবেশে প্রত্যাশা ব্যক্ত করেন। ##

 


এই ক্যাটাগরির আরো সংবাদ