শিরোনাম
মালয়েশিয়ার আন্তর্জাতিক নেতৃত্ব সম্মেলনে ‘কনফিডেন্স স্পার্ক’ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের জয় দাস রথযাত্রার শুভ লগ্নে-স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির ১৩ তম বর্ষ দুর্গোৎসবের খুঁটি পুজোর শুভ সূচনা হলো। রথযাত্রার শুভ লগ্নে-স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির ১৩ তম বর্ষ দুর্গোৎসবের খুঁটি পুজোর শুভ সূচনা হলো সিলেটের কানাইঘাট থানার ৩জন পুলিশ সদস্য এর বিদায় সংবর্ধনা: অশ্রুসিক্ত নয়নে বিদায় জানালেন সহকর্মীরা সিলেটে নবাগত জেলা প্রশাসকের সাথে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের  ফুলেল শুভেচ্ছা গোয়াইনঘাটে মাদকবিরোধী ঐক্য পরিষদের নবগঠিত আহ্বায়ক কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত সিলেটে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত সিলেটে নবাগত জেলা প্রশাসকের সাথে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের শুভেচ্ছা ও মতবিনিময় সিলেট সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হালিম সাগরের মায়ের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট সিটি প্রেসক্লাবের সভাপতি এবং সংগঠনের নেতৃবৃন্দ। সিলেটের চেঙ্গেরখালে ইউপি ট্যাক্সের নামে চাঁদাবাজি, ধরাছোঁয়ার বাহিরে কবির
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

মিস ইউনিভার্স হলেন মেক্সিকান সুন্দরী ফাতিমা বশ

স্টাফ রিপোর্টার / ৪২০ Time View
Update : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

155

মিস ইউনিভার্স হলেন মেক্সিকান সুন্দরী ফাতিমা বশ

 

সিলেট বুলেটিন, বিনোদন ডেস্ক:: সৌন্দর্য প্রতিযোগিতার অন্যতম আসর ‘মিস ইউনিভার্স’। থাইল্যান্ডে জমকালো আয়োজনে ‘মিস ইউনিভার্সের’ ৭৪তম আসর অনুষ্ঠিত হলো। এ আসরে মিস ইউনিভার্সের মুকুট জিতেছেন মেক্সিকান সুন্দরী ফাতিমা বশ।

শুক্রবার (২১ নভেম্বর) সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন থেকে জানা গছে এ তথ্য। প্রতিবেদনে বলা হয়েছে, ২৫ বছর বয়সী ফাতিমাকে বিজয়ীর মুকুট পরিয়ে দিয়েছেন গত বছরের জয়ী ডেনমার্কের ভিক্টোরিয়া কেজার থাইলভিগ।

এবারের আসরে রানার আপ হয়েছেন থাইল্যান্ডের প্রভিনার সিং। এর শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছেন ভেনেজুয়েলার স্টেফানি আবসালি, ফিলিপাইনের আহতিসা মানালো এবং আইভরি কোস্টের অলিভিয়া ইয়াসি।

চূড়ান্ত পর্বে সাঁতারের পোশাকের রাউন্ডের পর শীর্ষ ৩০ প্রতিযোগীর সংখ্যা ১২-তে নামিয়ে আনা হয়। আর সন্ধ্যার রাউন্ডের পর সেখান থেকে নির্বাচিত হন ৫ জন।

এ পর্বে প্রতিযোগীদের কাছে জানতে চাওয়া হয়―তারা জাতিসংঘের সাধারণ পরিষদের সামনে কোন বৈশ্বিক বিষয় নিয়ে কথা বলবেন এবং কীভাবে তারা তরুণীদের ক্ষমতায়নের জন্য মিস ইউনিভার্স প্ল্যাটফর্ম ব্যবহার করবেন?

সৌন্দর্য প্রতিযোগিতার ‘সুপার বোল’ হিসেবে মিস ইউনিভার্স বিশ্বজুড়ে ব্যাপক পরিচিত। প্রতি বছর এর আসরে লাখো লাখো দর্শক এসে থাকেন। প্রতিবছর স্থানীয় প্রতিযোগিতার মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করা হয়। যা মিস ইউনিভার্স অর্গানাইজেশন থেকে স্থানীয় পর্যায়ে অনুমোদন প্রদান করা হয়।

মিস ইউনিভার্সের এবারের আয়োজক দেশ থাইল্যান্ড। দেশটির প্রাণবন্ত এই প্রতিযোগিতায় ফিলিপাইনের পাশাপাশি এশিয়ার বৃহত্তম ভক্ত-শুভাকাঙ্ক্ষীও রয়েছে। প্রতিযোগিতাটি তিন সপ্তাহ ধরে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রতিনিধিরা সারাদেশে ভ্রমণ করে মহড়া এবং ইভেন্টগুলিয় অংশগ্রহণ করেন।

এ আসরে ১২০টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছিলেন। প্রতিযোগিতায় ফিলিস্তিনি নাগরিকদের প্রতিনিধিত্বকারী প্রথম নারী হন নাদিন আইয়ুব এবং বাদ পড়ার আগে চূড়ান্ত ৩০ সেমিফাইনালিস্টের মধ্যে জায়গা করে নেন। চূড়ান্ত পর্ব উপস্থাপনা করেন মার্কিন কৌতুক অভিনেতা স্টিভ বাইর্ন এবং এতে পরিবেশনা শুরু হয় থাই সংগীতশিল্পী  জেফ সাতুরের মাধ্যমে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ