শিরোনাম
কানাইঘাটে সুরমা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন: জনমনে আতঙ্ক  জৈন্তাপুরে ‘পূর্ব দরবস্ত ইউনিয়ন পরিষদ’ বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন। সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন সিলেট নগরীর কাস্টঘরে প্রশাসনের অ ভি যান” অধরাই মা দক গডফাদাররা, হয়রানির শিকার নিরীহ পথচারী ও ব্যবসায়ী! গোয়াইনঘাটে হামলা-চাঁদাবাজির অভিযোগে আলিম উদ্দিন সুনামগঞ্জের ছাতকে পু’লি’শের অ’ভি’যানে বিভিন্ন মা’ম’লার ৪ আ’সা’মি গ্রে’ফ’তার সুনামগঞ্জের দোয়ারাবাজার সী’মা’ন্তে  নিঃস’ঙ্গ এক বার’কি শ্রমি’কের মৃ’ত্যু জৈন্তাপুরে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, নৌপথে সক্রিয় রুমনসহ একটি চক্র নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি ।
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

সিলেটে দরিদ্র, ছিন্নমূল ও পথশিশুদের টাইফয়েড টিকাদান কার্যক্রম চলছে

স্টাফ রিপোর্টার / ৪০৪ Time View
Update : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

112

সিলেট মহনগরীর শিক্ষা প্রতিষ্ঠান ও স্থায়ী-অস্থায়ী টিকা কেন্দ্রের পাশাপাশি দরিদ্র, ছিন্নমূল ও পথশিশুদের মাঝে টাইফয়েড টিকা প্রদান কার্যক্রম চলমান রয়েছে। 

 

স্টাফ রিপোর্টার:: টাইফয়ে কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) ক্যম্পেইনের অংশ হিসেবে সোমবার (১০ নভেম্বর) সকাল ১০টা থেকে সিলেট মহানগরীর জিন্দাবাজার, চৌহাট্টা ও বন্দরবাজার এলাকায় জন্মনিবন্ধনবিহীন পথশিশু ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত ১৫ বছরের কম বয়সীশিশুদের টাইফয়েড টিকা প্রদান করা হয়। এ কর্মসূচি চলবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত।

 

পথশিশুদের মাঝে টিকাদান কার্যক্রম চলাকালে উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, ইউনিসেফের ন্যাশনাল ইপিআই স্পেশালিস্ট নভোজ্যোতি দেব, সিসিকের স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. সাইফুল ইসলাম, মো. আব্দুল মুমিত, ভ্যাকসিনেটর আব্দুল খালেক প্রমুখ।

 

গত ১২ অক্টোবর থেকে শুরু হওয়া টিকাদান ক্যম্পেইনে সিলেট সিটি কর্পোরেশন এলাকায় ১ লাখ ৬২ হাজার ৫২২ জন শিশুকে বিনামূল্যে টাইফয়েডের টিকার আওতায় আনা হচ্ছে। ইউনিসেফ ও ওয়ার্ল্ড হেল্থ প্রোগ্রামের আওতায় মাসব্যাপী এই টিকাদান কর্মসূচিতে মহানগরীর ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেক নবম শ্রেণি/সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীকে বিনামূল্যে ১ ডোজ টাইফয়েডের টিকা প্রদান চলমান রয়েছে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ