শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

ইউনিসেফ ও ওয়ার্ল্ড হেল্থ প্রোগ্রামের আওতায় সিলেট নগরীর ১ লাখ ৬২ হাজার ৫২২ শিশুকে দেয়া হচ্ছে টাইফয়েড টিকা 

স্টাফ রিপোর্টার / ৩৭১ Time View
Update : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

14

#জন্মনিবন্ধনবিহীন পথশিশু ও পাচ্ছে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন#

 

এমদাদুর রহমান চৌধুরী জিয়া: টিসিভি (TCV) এর পূর্ণরূপ হলো টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন। এটি টাইফয়েড জ্বর প্রতিরোধে ব্যবহৃত এই টিকা যা টাইফয়েড সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। এই টিকায় ব্যাকটেরিয়ার একটি অংশকে একটি প্রোটিন ক্যারিয়ারের সাথে যুক্ত করে তৈরি করা হয়।

এ ভ্যাকসিন শক্তিশালী রোগ প্রতিরোধক প্রতিক্রিয়া তৈরি করতে সাহায্য করে।

TCV-এর পুরো নাম: টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (Typhoid Conjugate Vaccine)।

সিলেট মহনগরীর শিক্ষা প্রতিষ্ঠান ও স্থায়ী-অস্থায়ী টিকা কেন্দ্রের পাশাপাশি এখন দরিদ্র, ছিন্নমূল ও পথশিশুদের মাঝে টাইফয়েড টিকা কার্যক্রম চলছে।

টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) ক্যম্পেইনের অংশ হিসেবে সোমবার (১০ নভেম্বর) সকাল ১০টা থেকে সিলেট মহানগরীর জিন্দাবাজার, চৌহাট্টা ও বন্দরবাজার এলাকায় জন্মনিবন্ধনবিহীন পথশিশু ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত ১৫ বছরের কম বয়সীশিশুদের টাইফয়েড টিকা প্রদান করা হয়। এ কর্মসূচি চলবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত।

পথশিশুদের মাঝে টিকাদান কার্যক্রম চলাকালে উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, ইউনিসেফের ন্যাশনাল ইপিআই স্পেশালিস্ট নভোজ্যোতি দেব, সিসিকের স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. সাইফুল ইসলাম, মো. আব্দুল মুমিত, ভ্যাকসিনেটর আব্দুল খালেক প্রমুখ।

গত ১২ অক্টোবর থেকে শুরু হওয়া টিকাদান ক্যম্পেইনে সিলেট সিটি কর্পোরেশন এলাকায় ১ লাখ ৬২ হাজার ৫২২ জন শিশুকে বিনামূল্যে টাইফয়েডের টিকার আওতায় আনা হচ্ছে। ইউনিসেফ ও ওয়ার্ল্ড হেল্থ প্রোগ্রামের আওতায় মাসব্যাপী এই টিকাদান কর্মসূচিতে মহানগরীর ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেক নবম শ্রেণি/সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীকে বিনামূল্যে ১ ডোজ টাইফয়েডের টিকা প্রদান চলমান রয়েছে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ