শিরোনাম
ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী সাহেদা ও সহযোগী আটক সিলেটে পুলিশের নতুন গণবিজ্ঞপ্তিতে যা বলা হয়েছে সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯) টেকনাফে শীর্ষ মানবপাচার চক্রের সদস্য গ্রেফতার-৩ ট্রাক-বাস সংঘর্ষে ৩৫০ মুরগির মৃত্যু ট্রেনে থেকে পড়ে কিশোরের মৃত্যু ওএসডি সিলেটের বিভাগীয় কমিশনার, বদলি আরও ২ কর্মকর্তা গোয়াইনঘাটে বালু খেকোদের তান্ডবে ধ্বংস হচ্ছে খেলার মাঠ ও বসতবাড়ি ফসলি জমি! সরকার জনস্বাস্থ্যে গুরুত্ব দিচ্ছে, দেশব্যাপী হামের প্রকোপ উল্লেখযোগ্যভাবে কমে আসবে – বাণিজ্যমন্ত্রী  গাজীপুরে সাংবাদিক বাচ্চু চাঁদা না দেয়ায় সন্ত্রাসীরা হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

মাদানি সিটিতে জিরার বড় চালান জব্দ, তদন্তে পুলিশ

স্টাফ রিপোর্টার / ৩৪৫ Time View
Update : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

21

মাদানি সিটিতে জিরার বড় চালান জব্দ, তদন্তে পুলিশ

 

বিশেষ প্রতিবেদক:: সিলেটে অবৈধ পণ্যবিরোধী অভিযানে আরও একটি বড় চালান জব্দ করা হয়েছে। শনিবার (ভোররাতে) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি দল চালিবন্দর এলাকার মাদানি সিটির একটি প্লটে অভিযান চালায়।

পুলিশ জানায়, সেখানে একটি ছাগলের খামার ঘর থেকে ৭৩ বস্তা জিরা জব্দ করা হয়েছে, যার উৎস ভারত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, এসব জিরা অবৈধ পথে দেশে প্রবেশ করানো হয়ে থাকতে পারে।

সূত্র আরও জানায়, সম্প্রতি কালিঘাট ও লালদীঘির পাড় এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান জোরদার হওয়ায় চালানটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। এরই অংশ হিসেবে জিরাগুলো মাদানি সিটির একটি খামার ঘরে মজুত করা হয়।

অভিযানের পর থেকে চালানটির সাথে জড়িত থাকার অভিযোগে এক স্থানীয় ব্যবসায়ীর নাম আলোচনায় আসে। বিভিন্ন সূত্রে জানা যায়, চালানটি উদ্ধারের পর সেটি থানা থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য দৌড়ঝাঁপ চলছে। সংশ্লিষ্ট পক্ষ থেকে দাবি করা হচ্ছে, জিরাগুলো একটি নিলাম প্রক্রিয়ার মাধ্যমে বৈধ কাগজে কেনা হয়েছে, যদিও বিষয়টি এখনো যাচাই পর্যায়ে রয়েছে।

এ ঘটনায় এসএমপি জানিয়েছে, বিষয়টি তদন্তাধীন এবং বৈধতা প্রমাণের আগে কোনো চালান ছাড় দেওয়া হবে না। তদন্ত শেষে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ