শিরোনাম
কানাইঘাটে সুরমা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন: জনমনে আতঙ্ক  জৈন্তাপুরে ‘পূর্ব দরবস্ত ইউনিয়ন পরিষদ’ বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন। সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন সিলেট নগরীর কাস্টঘরে প্রশাসনের অ ভি যান” অধরাই মা দক গডফাদাররা, হয়রানির শিকার নিরীহ পথচারী ও ব্যবসায়ী! গোয়াইনঘাটে হামলা-চাঁদাবাজির অভিযোগে আলিম উদ্দিন সুনামগঞ্জের ছাতকে পু’লি’শের অ’ভি’যানে বিভিন্ন মা’ম’লার ৪ আ’সা’মি গ্রে’ফ’তার সুনামগঞ্জের দোয়ারাবাজার সী’মা’ন্তে  নিঃস’ঙ্গ এক বার’কি শ্রমি’কের মৃ’ত্যু জৈন্তাপুরে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, নৌপথে সক্রিয় রুমনসহ একটি চক্র নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি ।
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

সিলেট “ল” কলেেজর ছাত্র ও কনস্ট্রাকশন ব্যবসায়ী তুহিন নিখোঁজ 

স্টাফ রিপোর্টার / ২৯১ Time View
Update : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

77

সিলেট “ল” কলেেজর ছাত্র ও কনস্ট্রাকশন ব্যবসায়ী তুহিন নিখোঁজ 

 

সিলেট “ল‌‌” কলেজের ছাত্র ও সিলেট এয়ারপোর্ট রোডের বিশিষ্ট কনস্ট্রাকশন ব্যবসায়ী নাদের মুর্শেদ তুহিন (২৯) গত ৩০ অক্টোবর বৃহস্পতিবার এয়ারপোর্ট বড়শালা ফরিদাবাদ বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেন নি। এরপর সম্ভাব্য সকল জায়গা, বন্ধু-বান্ধব, আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী সকলের সাথে যোগাযোগ করলে কেউ কোন সন্ধান দিতে পারে নি।

অনেক খোঁজাখুঁজির পর তাকে কোথাও না পেয়ে ৪ নভেম্বর তুহিনের মা নুরজাহান নিলু এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যার অনলাইন জিডি ট্রাকিং নং: TSIGLA, জিডি-নং-১৭৫ তারিখঃ ০৪/১১/২৫ ইং। যদি কেউ সন্ধান পেয়ে থাকেন তাহলে তাহার মা নিলু বেগমের ফোনে যোগাযোগ করবেন, মোবাইল নং- 01723938510 অথবা নিকটস্থ থানায় জানানোর আহবান জানানো হয় নাহেদ আহমদ তুহিনের পরিবার পক্ষ থেকে।

নিখোঁজ হওয়া নাদের মুর্শেদ তুহিন ৩ নং খাদিম নগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বড়শালা ফরিদাবাদ মাদ্রাসা সিকন্দর আলীর একমাত্র ছেলে। বর্তমানে তাহার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ রয়েছে।

 

নিখোঁজ হওয়া নাদের মোর্শেদ তুহিনের বিবরণ: নাহেদ মোর্শেদ তুহিন, পিতাঃ তেরাব উদ্দিন , মাতাঃ নিলু বেগম, জাতীয়তাঃ বাংলাদেশী, ধর্মঃ ইসলাম, বৈবাহিক অবস্থাঃ বিবাহিত, শারীরিক গড়নঃ চুলঃ ছোটখাট, গায়ের রংঃ শ্যামলা, উচ্চতাঃ ৬’ ফুট ওজনঃ ৭৮ কেজি, হারিয়ে যাওয়ার সময় ফুল হাতা টিশার্ট ও প্যান্ট ছিল। সে সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে। ঠিকানাঃ (স্থায়ী ও বর্তমান)-ফরিদাবাদ মাদ্রাসার পাশে।, গ্রাম-বড়শলা, ইউনিয়ন/ওয়ার্ড-৩নং খাদিম নগর ইউ/পি, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট,

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ