শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

ছাতকের শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হলেন জবা রায় পোদ্দার

স্টাফ রিপোর্টার / ১২৪ Time View
Update : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

ছাতকের শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হলেন জবা রায় পোদ্দার

 

সেলিম মাহবুব::  সুনামগঞ্জের জেলা প্রশাসন আয়োজিত ‘মেধা যাচাই পরীক্ষা -২০২৫’-এর শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন ছাতক উপজেলার বারকাহন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জবা রায় পোদ্দার। ছাতক পৌর সভার মধ্যে বাজারের বাসিন্দা ও ছাতক সিমেন্ট ফ্যাক্টরী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক স্বর্গীয় নবেন্দু পোদ্দারের পুত্র, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ছাতক পৌর শাখার সভাপতি কালীদাস পোদ্দারের স্ত্রী তিনি । 

 

সূত্র জানায়, প্রাথমিক বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে তিনি শ্রেষ্ঠ শিক্ষকের স্থান অর্জন করেন। সুনামগঞ্জের জেলা প্রশাসন আয়োজিত ‘মেধা যাচাই পরীক্ষা-২০২৫’-এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠান পৌর শহরের জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে রবিবার অনুষ্ঠিত হয়।

 

শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা.বিধান চন্দ্র রায় পোদ্দারের হাত থেকে সম্মাননা ক্রেস্ট, জেলা প্রশাসক কর্তৃক স্বাক্ষরিত প্রত্যয়ন সনদ এবং সম্মানী গ্রহণ করেন শ্রেষ্ঠ শিক্ষিকা জবা রায় পোদ্দার।

 

সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া’র সভাপতিত্বে প্রত্যায়ন সনদ ও সন্মানী বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) এ.কে.মোহাম্মদ সামছুল আহসান, সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ, সিলেট প্রাথমিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক নূরুল ইসলাম।

 

সুনামগঞ্জে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে গত ২৯ অক্টোবর এই পরীক্ষা হয়। এতে জেলার ১২টি উপজেলার ১ হাজার ৪৭৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ ও ৫ম শ্রেণির ৫৯ হাজার শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেয়। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে ৫ম শ্রেণির ৫৭ জন, ৪র্থ শ্রেণির ৪৮ জন শিক্ষার্থী, ২০ জন শিক্ষক এবং ২১ টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়েছে। ছাতক উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহজাহান আহমেদ বলেন, এই অর্জন শিক্ষকদের পেশাগত দক্ষতার মানোন্নয়নে সহযোগী ভূমিকা পালন করবে।##

 


এই ক্যাটাগরির আরো সংবাদ