শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

ছাতকে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত – ১০ থানায় মামলা, গ্রেফতার- ৬ জন

স্টাফ রিপোর্টার / ১১৫ Time View
Update : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

ছাতকে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত – ১০ থানায় মামলা, গ্রেফতার- ৬ জন

 

সেলিম মাহবুব,ছাতকঃ ছাতকে গত বৃহস্পতিবার রাত ইসলাম পুর ইউনিয়নের দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। রাতে ইসলামপুর ইউনিয়নের ইছামতী বাজারে বনগাঁও ও লুভিয়া গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। 

সংঘর্ষে গুরুতর আহত বনগাঁও গ্রামের মানিক মিয়া সহ তিন জন-কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার মামলায় থানা পুলিশ অভিযান চালিয়ে ৬ জন-কে আটক করেছে।সংঘর্ষের পরদিন শুক্রবার ( ৩১ অক্টোবর ) সকালে গুরুতর আহত মানিক মিয়ার স্ত্রী শাহিনুর বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। এ মামলায় গ্রেফতার দেখিয়ে গ্রেফতার ৬ জন-কে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এদিকে গুরুতর আহত মানিক মিয়া-কে শনিবার ঢাকার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ইসলামপুর ইউনিয়নের লুভিয়া গ্রামের বাসিন্দা কামরুজ্জামান কামরুল ও বনগাঁও গ্রামের ফজল করিম একই সাথে দীর্ঘ দিন ব্যবসা করেছেন। ব্যবসায়িক টাকা দেনা-পাওনার ঘটনা-কে কেন্দ্র করে গত বৃহস্পতিবার রাত ইছামতী বাজারে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ নিয়ে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে পরবর্তীতে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়ায়। এ সংঘর্ষে উভয় পক্ষের ১০ ব্যক্তি আহত হয়েছেন। ৩ জন-কে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সংঘর্ষের সময় ইছামতী বাজারের কয়েকটি দোকানে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। একপক্ষ ইছামতী বাজার ব্রীজে গ্যাস সিলিন্ডারের বিষ্ফোরণ ঘটিয়ে এবং ডিজেল দিয়ে ব্রীজের উপর আগুন লাগিয়ে দিলে চারদিকে আতংক দেখা দেয়। ঘটনার খবরে ছাতক থানা পুলিশ ও স্থানীয় ক্যাম্পের বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শফিকুল ইসলাম খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আহত মানিক মিয়ার স্ত্রী শাহিনুর বেগম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘটনার সাথে জড়িত ৬ জন-কে আটক করা হয়েছে। বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।##

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ