শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

দক্ষিণ সুরমা সমবায় দিবসে সংগঠক, ও সমবায়ীদের মিলন মেলা   সমিতির মূলধন ১ কোটি ২০ লক্ষ, দুগ্ধ সমবায়ের কাযক্রম সম্প্রসারণ প্রকল্পে ঋণ বিতরণ ২ কোটি#

স্টাফ রিপোর্টার / ১৫৩ Time View
Update : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

3

দক্ষিণ সুরমা সমবায় দিবসে সংগঠক, ও সমবায়ীদের মিলন মেলা   সমিতির মূলধন ১ কোটি ২০ লক্ষ, দুগ্ধ সমবায়ের কাযক্রম সম্প্রসারণ প্রকল্পে ঋণ বিতরণ ২ কোটি#

 

স্টাফ রিপোর্টার::সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালন উপলক্ষে পহেলা নভেম্বর শনিবার সকাল ১০ টায় সংগঠন সংগঠক ও সমবায়ীদের উপস্থিতিতে এক মিলন মেলায় পরিণত হয় সমবায় দিবসের অনুষ্ঠান স্থল। 

উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির শুভ উদ্বোধন করেন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি রায়।

ইউনিটি বহুমূখী সমবায় সমিতির সভাপতি মো. শাহীন রানার সভাপতিত্বে ও সহকারী পরিদর্শক শুভ্রাংশু চক্রবর্ত্তীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশন দক্ষিণ সুরমার সুপারভাইজার সাংবাদিক আশরাফুল ইসলাম ইমরান, আব্দুল আজিজ ও দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এমরান ফয়সল।

সমিতিগুলোর পক্ষ থেকে বক্তব্য রাখেন রাখালগঞ্জ দুগ্ধ সমবায় সমিতি লিমিটেডের সভাপতি, গোকুল রঞ্জন দত্ত, মোগলাবাজার দোকান মালিক ব্যবসায়ী বহুমূখী সভাপতি হারুনুর রশীদ হিরন, গোয়ালগাঁও যৌথ খামারের সদস্য হোসেন আহমদ, জালালপুর দুগ্ধ সমবায় সমিতির সম্পাদক রাসেল আহমদ ও সিলাম আশ্রায়ন সমবায় সমিতির সভাপতি নুর মিয়া।

পরে সফল সমবায় সংগঠন হিসেবে জেলা পর্যায়ে উৎপাদনমুখীতে শ্রেষ্ট রাখালগঞ্জ দুগ্ধ সমবায় সমিতি লি: এবং বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ট সমবায়ী হিসেবে মো: শাহীন রানা সহ ১টি সফল সমবায় সংগঠনকে সম্মাননা ক্রেষ্ট দেয়া হয় তাদের হাতে।

উল্লেখ্য, দক্ষিণ সুরমা উপজেলায় ৯০টি কার্যকর সমবায় সমিতির দুই হাজার দুইশত বাইশ জন ও এক হাজার ৩শ ৬০ নারী সদস্য রয়েছে। এসব সমিতির কার্যকর মূলধন প্রায় ১ কোটি ২০ লক্ষ ও ঋণ বিতরণ করা হয়েছে দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কাযক্রম সম্প্রসারণ প্রকল্পে ২ কোটি টাকা।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ