শিরোনাম
কানাইঘাটে সুরমা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন: জনমনে আতঙ্ক  জৈন্তাপুরে ‘পূর্ব দরবস্ত ইউনিয়ন পরিষদ’ বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন। সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন সিলেট নগরীর কাস্টঘরে প্রশাসনের অ ভি যান” অধরাই মা দক গডফাদাররা, হয়রানির শিকার নিরীহ পথচারী ও ব্যবসায়ী! গোয়াইনঘাটে হামলা-চাঁদাবাজির অভিযোগে আলিম উদ্দিন সুনামগঞ্জের ছাতকে পু’লি’শের অ’ভি’যানে বিভিন্ন মা’ম’লার ৪ আ’সা’মি গ্রে’ফ’তার সুনামগঞ্জের দোয়ারাবাজার সী’মা’ন্তে  নিঃস’ঙ্গ এক বার’কি শ্রমি’কের মৃ’ত্যু জৈন্তাপুরে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, নৌপথে সক্রিয় রুমনসহ একটি চক্র নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি ।
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল কোম্পানিগন্জ উপজেলা শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত।

স্টাফ রিপোর্টার / ২২৫ Time View
Update : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

86

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল কোম্পানিগন্জ উপজেলা শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত।

 

স্টাফ রিপোর্টার::বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল কোম্পানিগন্জ উপজেলা শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ নভেম্বর ) বিকেল ৩ঘটিকায় তাঁতীদল কোম্পানিগন্জ উপজেলা কমিটি গঠন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে রংমহল টাওয়ারের অস্থায়ী কার্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। 

কর্মীসভায় বক্তারা বলেন, বিএনপি ও সহযোগী সংগঠনের দুঃসময়ে যারা রাজপথে নির্যাতিত ও নিপীড়িত হয়েছেন, তাদের যথাযথ মূল্যায়নের ভিত্তিতেই ভবিষ্যতের তাঁতীদলের কমিটি গঠন করা হবে। আওয়ামী লীগ ঘেঁষা বা ফ্যাসিস্টদের সাথে সম্পৃক্ত কোনো ব্যক্তিকে কমিটিতে স্থান পাবেন না। তাছাড়া দলের দুর্দিনে যারা আন্দোলন-সংগ্রামে ছিলেন তাদেরই যথাযথ মূল্যায়ন করা হবে।

বক্তারা আরো বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি জনগণের উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশের সার্বিক অগ্রগতির একটি দিকনির্দেশনা। এই কর্মসূচিতে মানুষের জীবনমান উন্নয়ন ও দেশের ভাগ্য পরিবর্তনের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ও সিলেট জেলার আহবায়ক ফয়েজ আহমদ দৌলতর সভাপতিত্বে ও সিলেট জেলা তাঁতীদলের সদস্য সচিব আলতাফ হোসেন বিলালের পরিচালনায় ।এসময় বক্তব্য রাখেন জেলা তাঁতীদলের সদস্য সচিব আলতাফ বিলাল, যুগ্ম আহবায়ক মোহাম্মদ হানিফ, যুগ্ম আহবায়ক কামরুল হাসান, যুগ্ম আহবায়ক রফিক আহমদ, যুগ্ম আহবায়ক, জিয়াউর রহমান নেওয়ার,জয়নাল আহমদ, উসমান খান, সদস্য মিছবাহ উদ্দিন মিছবা,আরিফ চৌধুরী রাজ, নবী হোসেন প্রমূখ  কর্মী সমাবেশে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ