শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:০২ অপরাহ্ন

জিয়া পরিবার দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতিক গোলাপগঞ্জ উপজেলায়-তামিম ইয়াহয়া আহমদ 

স্টাফ রিপোর্টার / ১৩৪ Time View
Update : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

11

জিয়া পরিবার দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতিক গোলাপগঞ্জ উপজেলায়-তামিম ইয়াহয়া আহমদ 

 

কামাল খান ::সিলেট-৬ (গোলাপগঞ্জ-নিয়ানীবাজার) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক তামিম ইয়াহয়া আহমদ বলেছেন স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু দেশের প্রতিটি সংকটময় মূহুর্তে জিয়া পরিবার ছিল অতন্দ্র প্রহরী। বিএনপি দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য কাজ করেছে। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতিক হয়ে আছে।দেশ যখনই সংকটে পড়ে বিএনপির নেতাকর্মীরা তখনই ঝাপিয়ে পড়ে। স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে যে কোন দুর্যোগের সময় বিএনপি জনগনের পাশে ছিল,আছে এবং ভবিষ্যতেও থাকবে

তামিম ইয়াহয়া বলেন, দেশের মানুষ ১৭ বছর ছিল ফ্যাসিস্ট সরকারের কাছে জিম্মি। কথা বলার স্বাধীনতা, ভোটাধিকার বলতে কিছুই ছিলনা। উন্নয়নের নামে শুধু লুটপাট হয়েছে। এখন মানুষ তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে। একটি দল বলছে পিআর নির্বাচন। কিন্তু বাংলাদেশের জনগন কখনো পিআর নির্বাচন জনগন মানবেনা। কারণ জনগন তাদের নিজে ভোট দিয়ে পছন্দের জনপ্রতিনিধি নির্বাচিত করবে।

তিনি শুক্রবার রাতে গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নে কালাকোনা (শেরআউলি) গ্রামে আছদ্দর আলীর বাড়িতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত বিশাল উঠোন বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এতে সভাপতিত্ব করেন বাঘা ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আছদ্দর আলী। বাঘা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি হানিফ আহমদের পরিচালনায় উঠোন বৈঠকে বক্তব্য রাখেন গৌছ মিয়া, ফখরুল ইসলাম, মমজেদ আলী, আবুল কালাম, নুরুল হক, ফারুক আলী, বদরুল আলম, মাসুদ আহমদ, সাহেদ আহমদ ও সায়েম তালুকদার। বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আখলাছ মিয়া।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ