শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

ছাতকে নিটল কার্টিজ মিলের এক নিরাপত্তা কর্মী স্ত্রীর সাথে অভিমান করে আত্মহত্যা করেছেন

স্টাফ রিপোর্টার / ১৪৪ Time View
Update : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

ছাতকে নিটল কার্টিজ মিলের এক নিরাপত্তা কর্মী স্ত্রীর সাথে অভিমান করে আত্মহত্যা করেছেন

 

সেলিম মাহবুব,ছাতকঃ ছাতকে স্ত্রীর সাথে অভিমান করে নিটল কার্টিজ মিলের এক নিরাপত্তাকর্মী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। রবিবার (২৬ অক্টোবর) রাতে ছাতক নিটল কার্টিজ মিল এলাকার কোয়ার্টার থেকে জিয়াউল হুদা’র (৪২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ছাতক নিটল কার্টিজ মিলে কর্মরত জিয়াউল হুদা বিকেলে তার স্ত্রী শারমীন সুলতানা স্বর্ণার সাথে পারিবারিক বিষয়ে ঝগড়া হয়। সন্ধ্যা ৬টার দিকে স্বামীর সাথে অভিমান করে পাঁচ বছর বয়সী একমাত্র পুত্র সন্তান সামিউল উসমান আনাবি-কে সাথে নিয়ে স্ত্রী ঘর থেকে বেরিয়ে যান। এদিকে, নিরাপত্তা কর্মকর্তা জিয়াউল হুদা তার প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধান সোয়েবুর রহমান-কে ফোন করে জানতে পারেন যে তার স্ত্রী শারমীন সুলতানা সন্তান নিয়ে কর্মকর্তার বাসায় গেছেন।

এসময় কর্মকর্তা-কে স্যার বলে সম্বোধন করে ফোনে ক্ষমা চেয়ে নেন জিয়াউল হুদা। সন্ধ্যা ৬ টা ৪০ মিনিটের সময় নিরাপত্তা বিভাগীয় প্রধান সোয়েবুর রহমান ও জিয়াউলের স্ত্রী-সন্তান বাসায় গিয়ে দেখেন, জিয়াউল হুদা ফ্যানের সাথে ঝুলে রয়েছেন ।

বিষয়টি থানায় জানানোর পর রাতে ছাতক থানার উপ-পরিদর্শক গাজী মোয়াজ্জেম হোসেন মরদেহ উদ্ধার করে। সোমবার সকালে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে মর্গে লাশ পাঠানো হয়েছে। এ ঘটনায় ছাতক থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক ভাবে জানা গেছে স্ত্রীর সাথে অভিমান করে স্বামী জিয়াউল আত্মহত্যা করেছে। তবে বিষয়টি রহস্যজনক, ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।##

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ