শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে নদ নদী ইজারার নামে খাবলে খাচ্ছে ‘বালুদস্যু’ মনির সিন্ডিকেট!

স্টাফ রিপোর্টার / ১৩৬ Time View
Update : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

6

গোয়াইনঘাটে নদ নদী ইজারার নামে খাবলে খাচ্ছে ‘বালুদস্যু’ মনির সিন্ডিকেট!

 

বিশেষ প্রতিবেদক::: সিলেটের গোয়াইনঘাট উপজেলার নদী হাওর-বাওর ও বিল খাবলে খাচ্ছে ‘বালুদস্যু’ জনৈক মনির সিন্ডিকেট। উপজেলাধীন বিভিন্ন নদ নদী থেকে নদীবন্দর (বিআইডব্লিউটিএ) ইজারা নামে সরকারি বালুসম্পদ তারা হরিলুট করছে। দৈনিক হাজার হাজার কোটি টাকার বালু লুট করলেও দেখার কেউ নেই। এতে করে ধংস হচ্ছে ইসিএ এলাকাসহ সর্বত্র পরিবেশ ও প্রতিবেশ। আর্থিক ও শারীরিক জুলুৃম করা হচ্ছে বালুপাথর পরিবহন শ্রমিকদের উপর। লুটেরা চক্র ফাঁকি দিচ্ছে সরকারের হাজার হাজার কোটি টাকার রাজস্ব।

সার্বিক পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় উপজেলাবাসী নদীবন্দর (বিআইডব্লিউটিএ) নামে কথিত ইজারা বাতিল ও লুটেরাচক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জোর দাবি জনিয়েছে। বুধবার (২২ অক্টোবর) সিলেটের জেলা প্রশাসক বরাবরে দেওয়া এক আবেদনে এ দাবি জানানো হয়।

আবেদনে অভিযোগ করা হয়, সিলেট জেলার গেয়াইনঘাট উপজেলার গোয়াইন গ্রামর জনৈক মনির উদ্দিনের নেতৃত্বে একদল আওয়ামী চাঁদাবাজ ও লাঠিয়াল বাহিনী উপজেলার ডাউকি নদী, গোয়াইন নদী ও চেঙ্গেরখাল নদীসহ বিভিন্ন নদীর তীর এবং ইজারা বহির্ভু এলাকায় ক্যাম্প ও ছাউনী বসিয়ে জোরপূর্বক অধিকহারে টোল ও চাঁদা আদায় করে চলেছে।

মনির উদ্দিন ও তার অনুগত লাঠিয়াল বাহিনী কথিত নদীবন্দর (বিআইডব্লিউটিএ) ইজারাপত্রের ৩,৪ ও ৫ নং কলামে বর্ণিত শর্তাদি লংঘন করে ইজারা বহির্ভুত ও নিষিদ্ধ ইসিএ (বিআইডব্লিউটিএ) এলাকাধীন গোয়াইন নদীর অববাহিকা, উপজেলার বাউরবাগ হাওর, বাউরবাগ মৌজা, নন্দাইর হাওর ও তিলকুল্লী হাওর এবং ইজারা বহির্ভুত অন্য নদীর পীরের বাজার এলাকায় ক্যাম্প ও ছাউনী বসিয়ে টোল নামে ব্যাপক হারে চাঁদাবাজি করছে।

তারা নিয়মানুযায়ী প্রতি ঘনফুট বালু থেকে নির্ধারিত ২৩ পয়সার স্থলে জোরপূর্বক ২.৫০ টাকা করে টোল নামে জোরপূর্বক চাঁদা আদায় করছে। এতে করে সাধারণ শ্রমিক ও ব্যবসায়ীরা আর্থিক ক্ষতিসহ চরম হয়রানির শিকার হচ্ছেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, ‘বালুদস্যু’ মনিরের লাঠিয়াল বাহিনী নিজেদের অনুগত হাজার হাজার শ্রমিক নিয়োজিত করে ইজারা বহির্ভুত নদী ও তীর এলাকা থেকে অবৈধ বালু উত্তোলন করিয়ে বিক্রয় ও বিপনন করছে। এতে করে সরকারের রাজস্ব ফাঁকিসহ পরিবেশ ও প্রতিবেশ ধ্বংস হচ্ছে।

আবেদনে এলাকার পরিবেশ ও প্রতিবেশ রক্ষাসহ লুটপাট, চাঁদাবাজি ও হয়রানী বন্ধে সিলেট জেলার গোয়াইনঘাট উপজলাধীন নদীগুলোর কথিত বিআইডব্লিউটিএ ইজারা বাতিল সহ লুটেরাদের দমনে আইনানুগ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহনের দাবি জানানো হয়।

সিলেটের জেলা প্রশাসক কার্যলয়ের সংশ্লিষ্ট শাখা অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেছে। অভিযোগের অনুলিপি সিলেটের বিভাগীয় কমিশনার, নৌ-পরিবহন মন্ত্রনালয় সচিব ও খনিজ সম্পদ মন্ত্রনালয় সচিবসহ সরকার ও প্রশাসনের বিভিন্ন দায়িত্বশীল মহলেও প্রেরন করা হয়েছে।

এ বিষয়ে বক্তব্য নিতে মনির উদ্দিনের মুঠোফোনে কল দিলে তা বন্ধ দেখায়। পরে হোয়াটসঅ্যাপ মোবাইল নাম্বারে কল দিলে তিনি এ প্রতিবেদকের মোবাইল ফোন রিসিভ করেননি।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ