শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:০১ অপরাহ্ন

জৈন্তাপুর উপজেলার সুরাইঘাট সীমান্ত এলাকায় বিজিবির ছোড়া গু লিতে প্রাণ গেল এক যুবকের

স্টাফ রিপোর্টার / ১০৪ Time View
Update : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

2

জৈন্তাপুর উপজেলার সুরাইঘাট সীমান্ত এলাকায় বিজিবির ছোড়া গু লিতে প্রাণ গেল এক যুবকের

 

সিলেটের জৈন্তাপুর উপজেলার চারিকাঠা ইউনিয়নের সুরাইঘাট সীমান্ত এলাকায় বিজিবির ছোড়া গুলিতে প্রাণ গেল আলমাস মিয়া নামের এক যুবকের।

বিজিবির দাবি, নিহত ব্যক্তি চোরাকারবারিদের সঙ্গে জড়িত ছিলেন। কিন্তু পরিবারের অভিযোগ, নিরীহ কৃষক আলমাসকে গুলি করে হত্যা করা হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) সকাল ১১টার দিকে চোরাই পণ্যবাহী একটি পিকআপ আটকাতে গেলে বিজিবি ও চোরাকারবারিদের মধ্যে সংঘর্ষ বাধে। বিজিবির দাবি, তাদের ওপর গুলি চালানো হলে আত্মরক্ষায় পাল্টা গুলি ছোড়া হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন।

নিহত আলমাস মিয়া (৩৫) নয়াখেল গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন কৃষক ছিলেন। পরিবার ও স্থানীয়দের ভাষ্য, আলমাস কোনো চোরাচালানে যুক্ত ছিলেন না। তিনি ক্ষেতের কাজ শেষে বাড়ি ফেরার পথে গুলির শিকার হন।

এদিকে নিহতের মৃত্যুতে উত্তাল হয়ে ওঠে স্থানীয় জনগণ। তারা চতুল এলাকায় একটি চোরাই পণ্য বোঝাই পিকআপ গাড়ি আটক করে রাখে।

জকিগঞ্জ ব্যাটালিয়নের ১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার পিএসসি জানান, ‘বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, ‘নিহতের লাশ জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাওয়া গেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায় নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ