শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:০২ অপরাহ্ন

সুনামগঞ্জের দিরাইয়ের খাগাউড়া গ্রামের নারীরা বাদুরের মাংস খায় একটি স্যাটেলাইটে এমন মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন 

স্টাফ রিপোর্টার / ৩৯৯ Time View
Update : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

সুনামগঞ্জের দিরাইয়ের খাগাউড়া গ্রামের নারীরা বাদুরের মাংস খায় একটি স্যাটেলাইটে এমন মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন 

 

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের খাগাউড়া গ্রামের নারীরা বাদুরের মাংস খায় এমন সংবাদ একটি বেসরকারী টিভি চ্যানেলে প্রকাশের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার বিকেল রফিনগর ইউনিয়নের খাগাউড়া গ্রামবাসির আয়োজনে গ্রামের শিব মন্দিররে পাশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। গীতিকার সুরকার মুকুল আচার্য এর সভাপতিত্বে ও সত্য তালুকদারের সঞ্চালনায় বক্তব্য মানববন্ধনে বক্তব্য রাখেন, রফিনগর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান শৈলেন্দ্র কুমার তালুকদার, রফিনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অমরেন্দ্র বিশ্বাস, পঞ্চায়েতের বিচারক নিখিল তালুকদার, দ্বিজেন্দ্র মজুমদার, ভুপেন্দ্র তালুকদার, নিখিল তালুকদার প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হৃদি রঞ্জন তালুকদার, মুক্তি যোদ্ধা দেবেন্দ্র তালুকদার, গীতিকার সুরকার মুকুল আচার্য, শিক্ষক পরিমল তালুদার,শিক্ষক প্রণয় তালুকদার, উপেন্দ্র তালুকদার, রফিনগর ইউনিয়নের পরিষদের বর্তমান মহিলা সংরক্ষিত সদস্য দুলালী তালুকদারসহ আশপাশের ৩ গ্রামের প্রায় ৫ শতাধিক মানুষেরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন রফিনগর ইউনিয়নের খাগাউড়া একটি ঐতিহ্যবাহী গ্রাম। এই ইউনিয়নে ৪৭ জন মুক্তিযোদ্ধা রয়েছেন,,অনেক সুনামধন্যকারী শিক্ষক রয়েছেন। যে ইউনিয়নে রয়েছেন উচ্চ ডিগ্রি অর্জনকারী লোকেরা সেই গ্রামের মানুষ বাদুরের মাংস খায় এমন মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রচার করে আমাদের গ্রামবাসির সম্মানে আঘাত করেছে। এমন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা । উল্লেখ্য গত ১৫ই অক্টোবর রাতে বেসরকারী টেলিভিশন সময় টিভিতে খাগাউড়া গ্রামের নারীরা বাদুরের মাংস খায় এই শিরোনামে একটি সংবাদ প্রচার করা হয়। ##

 


এই ক্যাটাগরির আরো সংবাদ