শিরোনাম
সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি পদ থেকে রাজন আহমেদ আরিয়ানের স্বেচ্ছায় অব্যাহতি।ব্যক্তিগত ব্যস্ততা ও পারিবারিক দায়িত্বের কারণ দেখিয়ে পদত্যাগ ছাতকে স্ত্রী হ’ত্যাকা’রী আমির আলী-কে সিলেট থেকে পুলিশ গ্রেফতার করেছে  দোয়ারাবাজারে জঙ্গলে বটবৃক্ষের নিচে ‘আস্তানা’ ঘিরে এলাকায় আতঙ্ক   মোবাইল ফোনে প্রেম: গভীর রাতে সুনামগঞ্জে নাবালক-নাবালিকাকে উদ্ধার করে পরিবারের জিম্মায় দিল পুলিশ গোয়াইনঘাটে মাদকবিরোধী ঐক্য পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত, ৭ সদস্যের বাস্তবায়ন কমিটি গঠন বাংলাদেশ জাতীয়তাবাদী বাউলদল জৈন্তাপুর উপজেলা শাখার ৩৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন। সিলেটের সীমান্ত জনপদ জৈন্তাপুর সীমান্ত দিয়ে আসা কুটি কুটি টাকার চোরাচালান-মাদকের ভয়াল থাবা জৈন্তাপুরে সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় মিথ্যা জিডি এবং হুমকি ও হত্যার ভয়ভীতি প্রদর্শন : ৩ জন নামীয় আসামি এবং অজ্ঞাতনামা আরও ৪/৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন সাংবাদিক সাজু  কানাইঘাটে সুরমা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন: জনমনে আতঙ্ক  জৈন্তাপুরে ‘পূর্ব দরবস্ত ইউনিয়ন পরিষদ’ বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন।
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

গোয়াইনঘাটের পশ্চিম আলীরগাও ইউনিয়নে চলছে অবৈধ বালু উত্তোলন!হুমকিতে ফসলি জমি ও বসতবাড়ি

স্টাফ রিপোর্টার / ২২৫ Time View
Update : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

83

গোয়াইনঘাটের পশ্চিম আলীরগাও ইউনিয়নে চলছে অবৈধ বালু উত্তোলন!হুমকিতে ফসলি জমি ও বসতবাড়ি

 

বিশেষ প্রতিবেদক::সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১০ নং পশ্চিম আলীরগাও ইউনিয়নের আনন্দ বাজারসংলগ্ন বুধিগাও হাওড় গ্রামের সারি নদীর তীরবর্তী অংশে ড্রেজার বসিয়ে অবৈধভাবে চলছে বালু উত্তোলন। স্থানীয়দের কাছ থেকে জানা গেছে,স্থানীয় প্রশাসনের বিট অফিসার এস আই তানজিলকে ম্যানেজ করে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছে একটি প্রভাবশালী বালুখেকো চক্র।

এতে করে মারাত্মক হুমকির মুখে রয়েছে সারি নদীর দুই তীরবর্তী এলাকার বাসিন্দাদের ফসলি জমিসহ বসতবাড়ি।নদী ভাঙনের কবলে বাওন হাওড়-শেওলারটুক গ্রামের মসজিদ, কবরস্থান-ঈদগাহ মাঠ, বসতবাড়িসহ শত হেক্টর ফসলি জমি।

এদিকে স্থানীয়দের অভিযোগ,প্রশাসনের নাম ব্যবহার করে বিট অফিসারের সামনেই প্রতিদিন ড্রেজার নৌকা থেকে চাঁদা আদায় করছে একটি প্রভাবশালী চক্র।যদিও অবৈধ বালু উত্তোলন ও নদীপথে চাঁদাবাজি বন্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রশাসনের উর্ধতন কর্মকর্তা।

বর্তমান বস্থায় গাতিগ্রাম,আনন্দবাজার,সীমারবাজার ও নলজুরী খালের মুখ সংলগ্ন সরকারি বেড়িবাঁধের কাছে সারি নদী ও নলজুরী খালে দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন বসিয়ে নির্বিচারে বালু উত্তোলন চলছে।একই চিত্র দেখা যাচ্ছে নাইন্দার হাওড়,তিতকুল্লী হাওড় ও বালি হাওড়সহ বিভিন্ন এলাকায়।

এই অবৈধ কর্মকাণ্ডের ফলে সারি নদী দিন দিন নাব্যতা হারাচ্ছে এবং নদীপাড়ের শত শত বিঘা ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান ও বসতবাড়ি মারাত্মক ঝুঁকিতে পড়েছে।

স্থানীয় এলাকার লোকজন অবৈধ বালু উত্তোলনে বাধানিষেধ করলে তারা উল্টো প্রশাসনের ভয় দেখায়- এমন অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের দাবি,প্রতিবছর বর্ষার মৌসুমে এলাকার একটি সংঘবদ্ধ চক্রের সদস্যদের মাধ্যমে আনন্দ বাজারসংলগ্ন সারি নদী থেকে অবৈধভাবে প্রায় অর্ধকোটি ঘনফুট বালু হরিলুট হয়। নদী ভাঙনরোধে অবৈধ বালু উত্তোলনে কেউ বাধানিষেধ করলে তাদের উপর হামলা চালায় সংঘবদ্ধ চক্রের সদস্যরা। একই চিত্র গোয়াইনঘাট উপজেলার তিতকুল্লীর হাওড়, নাইন্দার হাওড়, বালি হাওড়, সানকী ভাঙ্গা দক্ষিণ পাড়া সারি নদীর তীরবর্তী এলাকার বাসিন্দাদের।

এর ফলে হুমকিতে পড়েছে বুধিগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়, সীমার বাজারসহ সরকারি রাস্তাঘাট, মসজিদ-মাদরাসা, বসতবাড়ি, ফসলি জমি। এতে করে ভাঙন আতঙ্কে রয়েছে নদী পাড়ের মানুষ।

এমতাবস্থায় স্থানীয় প্রশাসনের বিট অফিসারের যোগসাজশে চলছে ড্রেজার বসিয়ে অবৈধ বালু উত্তোলন। এতে ক্ষুব্ধ এলাকাবাসী। এ ব্যাপারে এলাকার সচেতন মহল জানান, সারি নদীতে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে বুধিগাও এলাকাসহ আশপাশের এলাকার ঘরবাড়ি, ফসলি জমি, রাস্তাঘাট মসজিদ, কবরস্থান নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান,প্রশাসনের নাম ব্যবহার করে চাঁদা তোলার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী বলেন, “সারি নদীতে অবৈধ বালু উত্তোলন ও চাঁদাবাজদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

একই ব্যাপারে জানতে বিট অফিসার তানজিলের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন এ ব্যাপারে আমার জানা নেই, আমাকে তথ্য দেন দেখি।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ