শিরোনাম
একজন নারীর চোখে দেখা এই শহর—যেখানে পঞ্চতত্ত্বের স্পর্শে জন্ম নেয় এক নতুন উপলব্ধি। “শাড়ি—তাই নারী”— মুরাদনগর এলাকায় পরিদর্শন করে  স্থানীয় সমস্যা সমাধানের আশ্বাস দিলেন  সিসিক প্রশাসক  সিলেটে হাম- রুবেলা সমন্বয় সভা ::৩ লাখ ৮৬ হাজার ৮৫৬ জন শিশু টিকাদানের লক্ষ্যমাত্রা  সিলেটে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন পুষ্টি নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ইতালি পাঠানোর নামে লিবিয়ায় জিম্মি ও ২২ লক্ষ টাকা আত্মসাৎ সুনামগঞ্জে মানব পাচার ট্রাইব্যুনালে মামলা রাঙ্গামাটিতে কোতয়ালী পুলিশের সাঁড়াশি অভিযান: ৭ মাদক কারবারি গ্রেফতার, ১৯ লিটার মদ উদ্ধার দ্রুত বিচার ট্রাইব্যুনালে খুনের মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী তানভীরকে কারাগারে প্রেরণ  আগামী ২ মে সিলেট সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট নগরের এয়ারপোর্ট থানাধীন বাইপাস পয়েন্টে থামার সিগন্যাল দেওয়ায় পুলিশ সদস্যের উপর হামলা প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ভিন্নমত
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

কেরানীগঞ্জে বিএনপি নেতা পল-এর গণসংযোগে বাধা

স্টাফ রিপোর্টার / ১১০ Time View
Update : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

14

কেরানীগঞ্জে বিএনপি নেতা পল-এর গণসংযোগে বাধা

 

স্টাফ রিপোর্টার:: কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা: ঢাকার কেরানীগঞ্জে গতকাল শুক্রবার নিজ এলাকায় আসরের নামাজ পড়ে গণসংযোগ করতে যান বিএনপি যুবদলের সিনিয়র সহ সভাপতি রেজাউল কবির পল। পাশাপাশি এলাকায় থাকেন বিএনপি নেতা নিপুণ রায়ের অন্যতম সহচর মোজাদ্দেদ বাবু। 

ঢাকা ৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রতিপক্ষ নিপুণ রায়। গত ৫ আগস্টের পরে নিপুণ রায় এবং বাবু চেয়ারম্যান সহ শুভাঢ্যা, ইকুরিয়া, তেঘুরিয়া সহ অন্যান্য এলাকায় আওয়ামী লীগের নানা জায়গায় দখল নেয়। বিশাল টাকার দেনদরবারে অনেক আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করে।

শুধু তাই নয়, নিজ এলাকায় রেজাউল কবির পলের জনসভায় নিপুণ প্যানেলের লোকজন সংঘাতের সৃষ্টি করেছে কয়েকবার। একই এলাকা হওয়া সত্বেও একই সময়ে নিপুণ রায়ের আদেশে বাবু চেয়ারম্যান একটি ঝটিকা মিছিলের আয়োজন করে।

রেজাউল কবির পল নিজে স্থানীয় জনতাকে নিয়ে কেরানীগঞ্জ মডেল থানায় বিষয় টি অবহিত করেন।স্থানীয় জনতার স্বতঃস্ফূর্ত জনসমাগমে তাদের পরিকল্পনা নস্যাৎ হয়। স্থানীয় প্রশাসন কয়েকবার নিপুণ প্যানেলের লোকজনকে সাবধান করেন এবং পলকে কঠোর নিরাপত্তার মধ্যে সভা করতে হয়।

রেজাউল কবির পল বলেন, আমি ছাত্র থেকে উঠে আসা একজন বিএনপির রাজনৈতিক কর্মী। জেল- জুলুম সহ্য করে মৃত্যু মুখ থেকে ফিরে আসা একজন শান্তি প্রিয় মানুষ। আমি সংঘর্ষ চাই না, প্রানহানি চাই না। এজন্য প্রশাসনের সহায়তা নিয়েছি।

পল আরো বলেন, নিজ এলাকায় নামাজ, জানাজা আর প্রচারণা করতে এমন কিছু ঘটবে তা অত্যন্ত দু:খজনক। তিনি সহিংস রাজনীতির পথ পরিহারের আহবান জানান। পল বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি তাকে নির্বাচন করতে অনুমতি দেয় তাহলে তিনি চাঁদাবাজি, মাদক কারবারি এবং সন্ত্রাস মুক্ত এলাকা উপহার দিবেন। তিনি বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানের মতো আপোষ হীন রাজনীতিতে বিশ্বাসী। ভোটের মাঠে স্বচ্ছ প্রতিদ্বন্দ্বিতায় বিশ্বাস করেন তিনি।

নিজ এলাকায় আসরের নামাজ পড়ে রেজাউল কবির পলের গণসংযোগে যোগ দেয় কেরানীগঞ্জের হাজার হাজার মানুষ। তিনি সকলের ভালবাসা এবং দোয়া কামনা করেন। নিপুণ রায় ও বাবুর বাধা উপেক্ষা করে পলের পক্ষে গণসংযোগ করতে লাখ লাখ নেতাকর্মী ও সাধারণ জনগণের জনসমাগম ঘটে কেরানীগঞ্জ এলাকায়।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ