শিরোনাম
ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী সাহেদা ও সহযোগী আটক সিলেটে পুলিশের নতুন গণবিজ্ঞপ্তিতে যা বলা হয়েছে সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯) টেকনাফে শীর্ষ মানবপাচার চক্রের সদস্য গ্রেফতার-৩ ট্রাক-বাস সংঘর্ষে ৩৫০ মুরগির মৃত্যু ট্রেনে থেকে পড়ে কিশোরের মৃত্যু ওএসডি সিলেটের বিভাগীয় কমিশনার, বদলি আরও ২ কর্মকর্তা গোয়াইনঘাটে বালু খেকোদের তান্ডবে ধ্বংস হচ্ছে খেলার মাঠ ও বসতবাড়ি ফসলি জমি! সরকার জনস্বাস্থ্যে গুরুত্ব দিচ্ছে, দেশব্যাপী হামের প্রকোপ উল্লেখযোগ্যভাবে কমে আসবে – বাণিজ্যমন্ত্রী  গাজীপুরে সাংবাদিক বাচ্চু চাঁদা না দেয়ায় সন্ত্রাসীরা হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

মানিকগঞ্জ রির্পোর্টার ক্লাবের সভাপতি এ্যাড.মামুন সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন। 

স্টাফ রিপোর্টার / ৩২৩ Time View
Update : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

12

মানিকগঞ্জ রির্পোর্টার ক্লাবের সভাপতি এ্যাড.মামুন সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন। 

 

মোহাম্মদ আলী, স্টাফ রিপোর্টার ::সদ্য ‘মানিকগঞ্জ রিপোর্টার্স ক্লাব’-এর আত্মপ্রকাশ হয়েছে। উক্ত কমিটিতে সভাপতি পদে দৈনিক জনবানী পত্রিকার মানিকগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ মামুন মিয়া এবং সাধারণ সম্পাদক পদে এশিয়ান টেলিভিশনের শিবালয় উপজেলা প্রতিনিধি মোঃ আনোয়ার হোসেন নির্বাচিত হয়।

গতকাল ‎শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে রিপোর্টার্স ক্লাবের আয়োজিত ‘ফ্যামিলি ডে’ অনুষ্ঠানে ইউকে বিচ রিসোর্টে (২০২৫-২০২৭) দুই বছর মেয়াদি এই কমিটির ঘোষণা করা হয়।

এছাড়াও সংগঠনের অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি পদে চ্যানেল আই এর মোঃ আতোয়ার সিকদার ও দৈনিক নতুন দেশের জাহিদ মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক ঢাকার ডাক পত্রিকার স্টাফ রিপোর্টার হাফিজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক পদে দৈনিক আজকের প্রত্যাশা পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার শাহাদুর রহমান সুজন, অর্থ বিষয়ক সম্পাদক পদে ট্রাইবুনাল পত্রিকার জেলা প্রতিনিধি ওয়াহিদুজ্জামান সেন্টু, ক্রীড়া সম্পাদক পদে এশিয়ান টেলিভিশনের সাটুরিয়া উপজেলা প্রতিনিধি মোঃ আবু বক্কর সিদ্দিক, সাংস্কৃতিক সম্পাদক পদে মুভি বাংলা টেলিভিশনের সাটুরিয়া উপজেলা প্রতিনিধি মোঃ আমিনুর রহমানসহ বিভিন্ন পত্রিকার প্রতিনিধিরা আরও বিভিন্ন পদে দায়িত্ব পেয়েছেন ।

‎নব গঠিত মানিকগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মোঃ মামুন মিয়া জানান, সাংবাদিকতা মহান পেশা এ পেশাকে জনগণের কাজে নিয়োজিত করতে আমরা ঐক্যবদ্ধ হয়েছি । এই ক্লাবের মাধ্যমে আমরা মানিকগঞ্জের সাধারণ মানুষের পাশে থাকবো এবং সাংবাদিকদের উপর হওয়া বিভিন্ন হামলা মামলায় আমাদের রিপোর্টার্স ক্লাব সব সময় পাশে থাকবো।##

 


এই ক্যাটাগরির আরো সংবাদ