শিরোনাম
কানাইঘাটে সুরমা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন: জনমনে আতঙ্ক  জৈন্তাপুরে ‘পূর্ব দরবস্ত ইউনিয়ন পরিষদ’ বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন। সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন সিলেট নগরীর কাস্টঘরে প্রশাসনের অ ভি যান” অধরাই মা দক গডফাদাররা, হয়রানির শিকার নিরীহ পথচারী ও ব্যবসায়ী! গোয়াইনঘাটে হামলা-চাঁদাবাজির অভিযোগে আলিম উদ্দিন সুনামগঞ্জের ছাতকে পু’লি’শের অ’ভি’যানে বিভিন্ন মা’ম’লার ৪ আ’সা’মি গ্রে’ফ’তার সুনামগঞ্জের দোয়ারাবাজার সী’মা’ন্তে  নিঃস’ঙ্গ এক বার’কি শ্রমি’কের মৃ’ত্যু জৈন্তাপুরে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, নৌপথে সক্রিয় রুমনসহ একটি চক্র নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি ।
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

সিলেটে কিশোর গ্যাংলিডার বুলেট মামুন সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ 

স্টাফ রিপোর্টার / ১২৩ Time View
Update : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

59

সিলেটে কিশোর গ্যাংলিডার বুলেট মামুন সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ 

 

সেলিম মাহবুব,ছাতকঃ  সিলেটের কোতোয়ালি ও শাহপরাণ থানা পুলিশের যৌথ অভিযানে কিশোর গ্যাং লিডার কুখ্যাত ‘বু লে ট মামুন’ ও তার সহযোগিকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) বেলা আড়াইটার দিকে শাহপরাণ থানাধীন মহানগরের বালুরচর এলাকা থেকে এ তিনজনকে গ্রেফতার করা হয়।  গ্রেফতারকৃতরা হলো, সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার কামদা গাঁওয়ের হারুনুর রশিদের ছেলে কিশোর গ্যাং লিডার ও কুখ্যাত সন্ত্রাসী মামুন আহমেদ প্রকাশ বুলেট মামুন (২০), সিলেটের শাহপরাণ থানাধীন বালুচর সোনার বাংলা আবাসিক এলাকার আজমল আলীর ছেলে সৈয়দ আবির হোসেন (১৮) ও একই এলাকার খালেদ আহমদের ছেলে রায়হান আহমেদ (১৮)।

এ ৩ জনের মধ্যে বুলেট মামুনের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র-আন্দোলনে হামলা, হত্যাচেষ্টা, বিস্ফোরক ব্যবহারসহ মোট ১১ টি মামলা রয়েছে।

গ্রেফতারের পর আদালতের নির্দেশে আসামিদের কারাগারে প্রেরণ করা হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।##


এই ক্যাটাগরির আরো সংবাদ