শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

সুনামগঞ্জের দিরাইয়ের পূর্ব নির্ধারিত জায়গায় টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার / ১৬২ Time View
Update : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

সুনামগঞ্জের দিরাইয়ের পূর্ব নির্ধারিত জায়গায় টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

 

সুনামগঞ্জ প্রতিনিধি :: বিগত সরকারের আমলে ২০২২ সালে সুনামগঞ্জের দিরাই উপজেলার প্রয়াত বাউল সম্রাট শাহ আব্দুল করিমের এলাকায় টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপনের নির্ধারিত স্থান থেকে অন্যত্র সরানোর প্রতিবাদে এবং পূর্ব নির্ধারিত জায়গায় কলেজ প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।বুধবার সকাল সাড়ে ১১ টায় দিরাই উপজেলা নাগরিক সমাজের ব্যানারে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

দিরাই পৌর বিএনপির আহবায়ক মিজানুর রহমানের সভাপতিত্বে ও দিরাই উপজেলা খেলাফত মজলিশের সহ সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান রাজুর সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২(দিরাই ও শাল্লা) আসনে ধানের শীষের সম্ভাব্য পদপ্রার্থী বাবু অশোক তালুকদার।

 

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন,দিরাই পৌর বিএনপির সদস্য কয়ছর ইসলাম,দিরাই উপজেলা ইসলামি আন্দোলনের সভাপতি এম আশরাফ আলী,পৌর বিএনপি নেতা আবুল খয়ের, দিরাই পৌরসভার ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহিদুর মিয়া,দিরাই পৌর যুবদলের সাবেক সহ সভাপতি জিয়াউল ইসলাম ভূট্রো,ছাএনেতা হাবিব আহমেদ ও দিরাই সরকারী কলেজ শাখা ইসলামি ছাএশিবিরের সভাপতি মুহিত হাসান প্রমুখ।

 

নেতৃবৃন্দরা বলেন,বিগত সরকারের আমলে সারাদেশের ন্যায় ২০২২ সালে সুনামগঞ্জের দিরাই মৌজার (জে এল নং-৯৬) ধল রোডে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের এলাকায় স্হান নির্ধারন করেন স্হানীয় সরকারের নিরীক্ষন কমিটি। কিন্ত দিরাই ফ্রিমেল একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জামিল চৌধুরীর নেতৃত্বে একটি মহল পূর্ব নির্ধারিত স্থান থেকে দিরাই পৌরসভার ৯ টি ওয়ার্ডের জনগনের দাবিকে উপেক্ষা করে অন্যএ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠা করার জন্য মন্ত্রনালয়ে পূনরায় কাগজপএ জমা করেছেন বলে অভিযোগ তাদের। বক্তারা পূর্বের নির্ধারিত জায়গায় টেকনিক্যাল কলেজটি স্থাপনের জন্য সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. ইলিয়াছ মিয়ার মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবরে স্মারকলিপি প্রদান করেন। ##

 


এই ক্যাটাগরির আরো সংবাদ