শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন

শারদীয় দুর্গোৎসব হোক সাম্প্রদায়িক সম্প্রীতি  ও ভ্রাতৃত্বের মেল বন্ধন——-মিলন 

স্টাফ রিপোর্টার / ১৪৪ Time View
Update : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

10

শারদীয় দুর্গোৎসব হোক সাম্প্রদায়িক সম্প্রীতি  ও ভ্রাতৃত্বের মেল বন্ধন——-মিলন 

 

সেলিম মাহবুব, ছাতকঃ সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক, সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক কলিমউদ্দিন আহমদ মিলন বলেছেন “শারদীয় দুর্গোৎসব হোক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মেল বন্ধন।

‎বুধবার (১ অক্টোবর ) সন্ধ্যায় দোয়ারাবাজার উপজেলা বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

‎কলিম উদ্দিন আহমদ মিলন বলেন, “শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের একটি বড় উৎসব, এটি বাঙালিদের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ।

বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করেন। তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানে আমাদের সহযোগিতা প্রয়োজন। তিনি আরও বলেন,“দলীয় নির্দেশনা অনুযায়ী তিনি এলাকার প্রতিটি পূজামণ্ডপে যাচ্ছি এবং শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার চেষ্টা করছি।

‎এর আগে দিনব্যাপী তিনি মধ্যনগর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপে গিয়ে পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপনে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

দোয়ারাবাজারে মন্ডপ ‎পরিদর্শনকালে সর্বজনীন দুর্গাপূজা উদযাপন পরিষদের পক্ষে উপজেলা যুবদলের আহবায়ক মাধব রায় কলিম উদ্দিন আহমদ মিলনের হাতে ধানের শীষ উপহার তুলে দেন।

‎এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপি’র সদস্য আলহাজ্ব এম.এ বারী, দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহবায়ক আলতাফুর রহমান খসরু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রিগেন পাশা, যুগ্ম আহবায়ক মোঃ হাবিবুর রহমান হাবিব, ছাত্রদলের আহবায়ক শাহাবুদ্দিন শিহাব, সদস্য সচিব সাজিদুল ইসলামসহ স্থানীয় বিএনপি, অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

এর আগে দোয়ারাবাজার পৌছার পর কলিম উদ্দিন আহমদ মিলন-কে দলীয় নেতাকর্মীরা এক বিশাল মিছিল সহকারে তাঁকে বরণ করেন। ##

 


এই ক্যাটাগরির আরো সংবাদ