শিরোনাম
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে চেক, কার্ড ও হুইল চেয়ার বিতরণ বিপদতারিনী ব্রত পালনে মন্দিরে মন্দিরে উপচে পড়া ভিড় ও দীর্ঘ লাইন সিলেট নগরীর কালীঘাটে অবৈধ ভারতীয় পণ্যের চোরাচালান: সাদ্দামের গোডাউন ঘিরে অভিযোগের তীর!  জাফলংয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কোটি টাকার বালু-পাথর লুটপাট: নেপথ্যে ‘কালা মানিক’ সিন্ডিকেট মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতা ইসকনের ৫৫ তম আন্তর্জাতিক রথযাত্রার শুভ সূচনা করলেন  ইজারা নিয়েও তাহিরপুরের ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ ইজারাদার রেজুয়ানের চট্টগ্রাম শিক্ষা বোর্ড ও মাদরাসা-কারিগরি বোর্ডের পরীক্ষা স্থগিত: নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত সিদ্ধান্ত কার্যকর উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রজিবুর রহমান মুহেল  মালয়েশিয়ার আন্তর্জাতিক নেতৃত্ব সম্মেলনে ‘কনফিডেন্স স্পার্ক’ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের জয় দাস রথযাত্রার শুভ লগ্নে-স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির ১৩ তম বর্ষ দুর্গোৎসবের খুঁটি পুজোর শুভ সূচনা হলো।
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

থানায় দেখতে গিয়ে গ্রেফতার হলেন ২ শ্রমিক 

স্টাফ রিপোর্টার / ১২৮ Time View
Update : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

96

থানায় দেখতে গিয়ে গ্রেফতার হলেন ২ শ্রমিক

 

সেলিম মাহবুবঃ সিলেটে গ্রেপ্তারকৃত দুই নেতাকে থানায় দেখতে গিয়েছিলেন আরও দু’জন। পেশায় তারাও ব্যাটারিচালিত রিকশাচালক।

 

তবে থানা থেকে আর ফিরতে পারেন নি তারা। গ্রেপ্তার করা হয়েছে দু’জনকেই। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

 

তবে তাদের বিস্তারিত পরিচয় জানাতে পারেননি সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. সাইফুল ইসলাম।

 

তিনি জানান, তাদের বিরুদ্ধে গত বুধবার ব্যাটারিচালিত রিকশা শ্রমিকদের মিছিল থেকে হামলা ও যানবাহন ভাঙচুরের ঘটনায় কালাম ও রুবেল নামক দুই ব্যাক্তির দায়েরকৃত মামলার আসামী তারা। ভাঙচুরের সাথে তাদের জড়িত থাকার প্রমাণ ও ভিডিও ফুটেজ দেখে তাদের আইনের আওতায় আনা হয়েছে।

 

এর আগে শনিবার বিকালে নগরীর আম্বরখানা এলাকা থেকে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার সভাপতি আবু জাফর ও সদস্য সচিব প্রণব জ্যোতি পালকে গ্রেপ্তার করা হয়।

 

বুধবারের ঘটনায় দায়েরকৃত ওই দুই মামলার আসামী তারা। তাদের দেখতে কোতোয়ালী থানায় গিয়েছিলেন ওই দুই ব্যাটারিচালিত রিকশা চালক।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ