শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

সুনামগঞ্জে জাতীয় নাগিরিক পার্টি(এনসিপি)”র জেলা ও উপজেলা সমন্বয় সভা

স্টাফ রিপোর্টার / ১১৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

সুনামগঞ্জে জাতীয় নাগিরিক পার্টি(এনসিপি)”র জেলা ও উপজেলা সমন্বয় সভা

আমরা নির্বাচনের বিপক্ষে নই তবে জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার প্রক্রিয়ায় কিছু বিচার কার্যক্রম দেখতে চাই…সারজিস আলম,মুখ্য সংগঠক এনসিপি

 

সুনামগঞ্জ প্রতিনিধি ::জাতীয় নাগরিক পার্টি এনসিপির মূখ্য সংগঠক(উত্তরাঞ্চলের) সমন্বয়ক সারজিস আলম বলেছেন,আমাদের উদ্দেশ্য নেই নির্বাচন পেছানোর,তবে আমাদের দল মনে করে নির্বাচনের আগে দৃশ্যমান বিচার আমরা দেখতে চেয়েছি,মৌলিক সংস্কার দেখতে চেয়েছি এবং জুলাই সনদের ভিত্তিতে গণপরিষদের নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটা আগামীর যে নির্বাচন সেই নির্বাচনটা দেখতে চেয়েছি। সামগ্রিকভাবে আমরা এই প্রক্রিয়ার জন্য এনসিপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করাটাই গুরুত্বপূর্ণ বলে তিনি মনে করেন। তিনি বলেন,আগামী অক্টোবরের মধ্যে বাংলাদেশের সকল জেলা এবং উপজেলায় কমিটি রয়েছে সমন্বয়করা রয়েছেন তাদের সাংগঠনিক নির্দেশনা দিয়েছি দলীয় যে পলিসিগুলো রয়েছে এবং আর্দশভিত্তিক যে চিন্তাগুলো জাতির সামনে তুলে ধরছি। পাশাপাশি আমাদের দলের যে চিন্তাধারা রয়েছে সেটা তৃণমূলের জেলা,উপজেলা ইউনিয়নও ওয়ার্ড পর্যায়ে পৌছে দেয়া হবে সেই বিষয়গুলো ইতিমধ্যে অর্ন্তবর্তীকালীন সরকার ও তাদের জায়গায় ব্যক্ত করেছি।

 

তিনি উল্লেখ করেন,বিগত জুলাই ও আগষ্ট ২০২৪ সালে দেশে যে গণহত্যা হলো হাজারের উপরে যে নিরীহ মানুষকে হত্যা করা হলো ট্রাইব্যুানালের রিপোর্ট দেখে থাকবেন একজন মানুষ কিভাবে গুম করা মানুষদেরকে একটা বাহিনীর বেশ কয়েকজন সদস্য মিলে তার নির্দেশে বিগত ১৬ বছরে তার জায়গা থেকে গুলি করে হত্যা করেছে,স্পষ্ট ডেড। এশহাজার ত্রিশ জনের একটি তথ্য দিয়েছে এমনিভাবে দেশে বিচার বর্হিভূত হাজারো হাজারো মানুষকে হত্যা গুম,খুন এতবড় একটা জুলাই গণহত্যা হয়েছে। আমরা এনসিপির পক্ষ থেকে পরিস্কারভাবে বলেছে আমাদের দল গণঅভ্যুাঙ্খানের যে আকাংঙ্খা আমরা দৃশ্যমান একটা বিচার দেখতে চাই। এই সরকারের সময়ের ধ্যে যে এই হত্যাকান্ডের বিচার কার্যকর হবে তেমনটা নয় তবে বিগত আওয়ামীলীগের শেখ হাসিনা বলেন আর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানঁ কামাল বলেন,আইন শৃংখলা বাহিনীর প্রধান প্রধান ক্রিমিন্যালগুলো ছিল এমন বিশ ত্রিশজনের মামলার রায়ের কার্যকারিতা দেখতে পারি তাহলেই বুঝা যাবে যে জুলাই গণহত্যার বিচার কার্য শুরু হয়েছে।

 

তিনি আজ বুধবার দুপুরে শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনের হলরুমে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সুনামগঞ্জ জেলা ও উপজেলা কমিটির সমন্বয়কদের নিয়ে সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে সারজিস আলম এসব কথা বলেন।

 

সুনামগঞ্জ জেলা জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)”র প্রধান সমন্বয় দেওয়ান সাজাউর রাজা চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,যুগ্ম আহবায়ক এহতেশাম হক,যুগ্ম সদস্য সচিব অঞ্চল তত্বাবধায়ক প্রীতম দাশসহ জেলা ও উপজেলা পর্যায়ের এনসিপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। ##

 


এই ক্যাটাগরির আরো সংবাদ