শিরোনাম
কানাইঘাটে সুরমা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন: জনমনে আতঙ্ক  জৈন্তাপুরে ‘পূর্ব দরবস্ত ইউনিয়ন পরিষদ’ বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন। সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন সিলেট নগরীর কাস্টঘরে প্রশাসনের অ ভি যান” অধরাই মা দক গডফাদাররা, হয়রানির শিকার নিরীহ পথচারী ও ব্যবসায়ী! গোয়াইনঘাটে হামলা-চাঁদাবাজির অভিযোগে আলিম উদ্দিন সুনামগঞ্জের ছাতকে পু’লি’শের অ’ভি’যানে বিভিন্ন মা’ম’লার ৪ আ’সা’মি গ্রে’ফ’তার সুনামগঞ্জের দোয়ারাবাজার সী’মা’ন্তে  নিঃস’ঙ্গ এক বার’কি শ্রমি’কের মৃ’ত্যু জৈন্তাপুরে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, নৌপথে সক্রিয় রুমনসহ একটি চক্র নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি ।
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

শান্তিগঞ্জের গণিগঞ্জ বাজারে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের উদ্যোগে দুই শতাধিক অসহায় মানুষের মাঝে চাল বিতরণ

স্টাফ রিপোর্টার / ১১৩ Time View
Update : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

55

সুনামগঞ্জ প্রতিনিধি:

সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠন সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে উপজেলার পাথারিয়া ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে গণিগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও দুই শতাধিক অসহায় ও দরিদ্র নারী পূরুষের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুর ২টায় সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাথারিয়া ইউনিয়ন শাখার সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও আজির উদ্দিন ও হর গোপালের যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠন শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি ছাদিকুর রহমান।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সংগঠনের সাধারন সম্পাদক সাহাব উদ্দিন ভূইয়া,জয়কলস ইউনিয়ন কমিটির সিনিয়র সদস্য আব্দুস সালাম,পূর্ববীরগাঁও ইউনিয়ন সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের সহ-সভাপতি আরজু মিয়া,পশ্চিম পাগলা ইউনিয়ন কমিটির প্রস্তাবিত সভাপতি বজলু মিয়া ও আমেরিকা প্রবাসী শওকত আলী,গণিগঞ্জ বাজার কমিটির সাধারন সম্পাদক ডাক্তার নজরুল মিয়া,আব্দুল মতিন,শওকত মিয়া,মুজিবুর রহমান,মোঃ রাগিবুল ইসলাম,বজলুর রহমান,মোঃ আবু বক্কর প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠন শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি ছাদিকুর রহমান বলেছেন,আমরা উপজেলার কয়েকজন সমাজেসবী ব্যাক্তিরা মিলে ২০২২ সালে এই সংগঠনটি প্রতিষ্ঠা করি। আমাদের সংগঠনের মূল উদ্দেশ্যে হলো এই উপজেলার ৮টি ইউনিয়নে যারা অসহায় ও হতদরিদ্ররা রয়েছেন তদের জীবনমান উন্নয়নে আমরা কাজ করতে চাই। সমাজে অনেক গরীব লোকজন রয়েছেন যারা অর্থাভাবে তাদের মেয়ের বিয়ে দিতে পারছেন না অথবা টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না ঐ সমস্ত পরিবারকে এই সংগঠনের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস প্রদান করেন। পরে আগত দুই শতাধিক গরীব মানুষের মাঝে প্রত্যেককে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। ##


এই ক্যাটাগরির আরো সংবাদ