শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

ভাঙ্গন কবলে ফসলী জমিসহ বসত বাড়ী” সারি নদীতে ড্রেজার মেশিন বসিয়ে চলছে অবৈধ বালু উত্তোলন।

স্টাফ রিপোর্টার / ২২৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

5

ছবির ক্যাপশন আনন্দ বাজার সংলগ্ন সারি নদীর বুধিগাও হাওড় এলাকা অংশের দক্ষিণ তীরবর্তী স্থান থেকে ১৮-০৯-২৫ তোলা হয়েছে।

জৈন্তাপুর প্রতিনিধি::সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১০নং পশ্চিম আলীরগাও ইউনিয়নের আনন্দ বাজার সংলগ্ন বুধিগাও হাওড় গ্রামের সারি নদীর তীরবর্তী অংশে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে চলছে বালু উত্তোলনের মহোৎসব। জানাগেছে স্থানীয় প্রশাসনকে মেনেজ করে ড্রেজারমেশিন বসিয়ে বালু উত্তোলন করছে বালু খেকু চক্র।এতে করে মারতœক হুমকির মূখে রয়েছে সারি নদীর দু’তীরবর্তী এলাকার বাসিন্দাদের ফসলী জমিসহ বসত বাড়ি। নদী ভাঙ্গন কবলে বাওন হাওড়- শেওলারটুক গ্রামের মসজিদ, কবরাস্থান-ঈদগাহ মাঠ, বসতবাড়ীসহ শত হেক্টর ফসলী জমি। স্থানীয় এলাকার বাসিন্দাদের ভাষ্যমতে,গত ২৮ আগষ্ট বৃহ:প্রতিবার জৈন্তাপুর উপজেলা প্রশাসনের অভিযানের পর সারি নদীতে ড্রেজার মেশিন দিয়ে অবৈধ বালু উত্তোলনের নিষেধাঙ্গা থাকলেও তা অম্যান্য করে বুধিগাও হাওড় গ্রামের মো. রাহেদ মিয়ার ছেলে মজিবুর ও বাওন হাওড় গ্রামের হাফিজ উদ্দিন’র ছেলে রুহুল মিয়ার দুইটি ড্রেজার নৌকা দিয়ে আবারও বালু উত্তোলন করছে। নদীর তলদেশে ড্রেজিং করে বোমা মেশিন দিয়ে তারা অবৈধভাবে বালু উত্তোলনের কাজ চালিয়ে যাচ্ছে।স্থানীয় এলাকার লোকজন অবৈধ বালু উত্তোলনে বাধা নিষেধ করলে তারা উল্টো প্রশাসনের ভয় দেখায় এমন অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের দাবি,প্রতি বছর বর্ষার মৌসুমে এলাকার একটি সঙ্গবদ্ধ চক্রের সদস্যদের মাধ্যমে আনন্দ বাজার সংলগ্ন সারি নদী থেকে অবৈধ ভাবে প্রায় অর্ধকোটি ঘনফোট বালু হরিলুট হয়। নদী ভাঙ্গন রোধে অবৈধ বালু উত্তোলনে কেউ বাধা নিষেধ করলে তাদের উপর হামলা চালায় সঙ্গবদ্ধ চক্রের সদস্যরা। একই চিত্র গোয়াইনঘাট উপজেলার তিতকুল্লীর হাওড়,নাইন্দার হাওড়, বালি হাওড়,সানকী ভাঙ্গা দক্ষিণ পাড়া সারি নদীর তীরবর্তী এলাকার বাসিন্দাদের।এর ফলে হুমকিতে পড়েছে বুধিগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়,সীমার বাজারসহ সরকারী রাস্তাঘাট,মসজিদ-মাদ্রাসা,বসত বাড়ী,ফসলী জমি।এতে করে ভাঙ্গন আতস্কে রয়েছে নদী পাড়ের মানুষ। বছরের পর বছর প্রশাসনের যুগসাজশে চলছে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধ বালু উত্তোলন, এতে ক্ষুদ্ধ এলাকাবাসী।এ ব্যাপারে বুধিগাও হাওড় এলাকার আব্দুর রাজ্জাক ও শুক্কুর মিয়া জানায়, সারি নদীতে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে বুধিগাও এলাকাসহ আশ-পাশের এলাকার ঘরবাড়ি,ফসলী জমি, রাস্তাঘাট মসজিদ,কবরাস্থান নদী গর্ভে বিলিন হওয়ার আস্কা রয়েছে। অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের দ্রæত হস্থক্ষেপ কামনা করেন তারা। এব্যাপারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারীর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি প্রতিবেদকে বলেন, ড্রেজার মেশিন দিয়ে অবৈধ বালু উত্তোলন বন্দে আমাদের অভিযান চলমান রয়েছে। এব্যাপারে গোয়াইনঘাট থানার ওসি মো.তরিকুল ইসলাম সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সারি নদীতে অবৈধ বালু উত্তোলনের সাথে কারা জড়িত? তাদের সনাক্ত করতে সংশ্লিষ্ট ১০নং পশ্চিম আলীরগাও ইউনিয়নের দায়িত্বরত(বিট) উপ পরিদর্শক এস আই আশরাফুল ইসলামকে নির্দেশ দেওয়া হয়েছে। অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় ব্যাবস্থা নেওয়া হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ