শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:০১ অপরাহ্ন

সুনামগঞ্জে আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস পালিত

স্টাফ রিপোর্টার / ৬২ Time View
Update : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

সুনামগঞ্জ প্রতিনিধি:

ন্যায্য জ্বালানির অঙ্গীকার, নির্মল বায়ু সবার অধিকার”এই প্রতিপাদ্যে সুনামগঞ্জে নীল আকাশের জন্য আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস পালন করা হয়েছে। বায়ুর গুণমান উন্নত করতে এবং বায়ু দূষণ কমাতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার জন্য জাতিসংঘের সাধারণ পরিষদ ৭ সেপ্টেম্বর কে নীল আকাশের জন্য আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস হিসেবে ঘোষণা করেছে। এ উপলক্ষে শনিবার দুপুরে লতিফা কনফারেন্স হলে একশন এইডের সহযোগিতায় জেটনেট বিডি ও হাউস আলোচনা সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন জৈববৈচিত্র ও উন্নয়ন ফোরামে সহ সভাপতি জনাব আবুল হোসেন।
হাউসের নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ’র সসঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সদস্য নুরুল হক আফিন্দী।

আলোচনা সভায় বক্ততা বলেন, দেশের বায়ুকে নির্মল রাখতে হলে কার্বন নিঃস্বরণ কমাতেই হবে। এজন্য জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করতে হবে। বক্তরা আরো বলেন দেশের তেল, গ্যাস ও কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো যত দ্রুত সম্ভব বন্ধ করে নবায়ন যোগ্য জ্বালানি নির্ভর বিদ্যুৎ কেন্দ্রে রূপান্তর করতে হবে। জ্বালানির এ রূপান্তরই হবে দেশের টেকসই উন্নয়নের ভিত। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু, প্রভাষক শাহীনা চৌধুরী রুবী, সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক প্রভাষক ফজলুল করিম সাইদ, শিক্ষাবিদ মোদাচ্ছির আলম সুবল, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির কোষাধ্যক্ষ এডভোকেট মহসিন রেজা মানিক, জাহির উদ্দিন জাহিদ, সুহেল আহমেদ, তৃষনা আক্তার রোশনা, জীববৈচিত্র ও উন্নয়নে তারুণ্যের সভাপতি ফারুক আহমেদ, চম্পা বেগম, সাংবাদিক কর্ন বাবু দাস প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ