শিরোনাম
কানাইঘাটে সুরমা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন: জনমনে আতঙ্ক  জৈন্তাপুরে ‘পূর্ব দরবস্ত ইউনিয়ন পরিষদ’ বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন। সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন সিলেট নগরীর কাস্টঘরে প্রশাসনের অ ভি যান” অধরাই মা দক গডফাদাররা, হয়রানির শিকার নিরীহ পথচারী ও ব্যবসায়ী! গোয়াইনঘাটে হামলা-চাঁদাবাজির অভিযোগে আলিম উদ্দিন সুনামগঞ্জের ছাতকে পু’লি’শের অ’ভি’যানে বিভিন্ন মা’ম’লার ৪ আ’সা’মি গ্রে’ফ’তার সুনামগঞ্জের দোয়ারাবাজার সী’মা’ন্তে  নিঃস’ঙ্গ এক বার’কি শ্রমি’কের মৃ’ত্যু জৈন্তাপুরে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, নৌপথে সক্রিয় রুমনসহ একটি চক্র নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি ।
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

সিলেট টিলাগড় থেকে এক সন্দেহভাজন আটক* জমিয়ত নেতা মাওলানা মুশতাক আহমদ হত্যা:

স্টাফ রিপোর্টার / ১৪৬ Time View
Update : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

54

সেলিম মাহবুব:

জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য ও সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী (৫২) হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এম আব্দুল হাফিজ নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

রবিবার দিবাগত ( ৮ সেপ্টেম্বর ) রাত ৩ টার দিকে সিলেট নগরীর টিলাগড় এলাকা থেকে দিরাই থানার পুলিশ তাকে আটক করে। আটকের সময় সিলেটের শাহপরাণ থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল ।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার ও অতিরিক্ত উপ- কমিশনার (এসপি পদোন্নতিপ্রাপ্ত) মোঃ সাইফুল ইসলাম।

মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী গত ২ সেপ্টেম্বর (মঙ্গলবার) রাত ৮টায় সুনামগঞ্জ শহরে যাওয়ার কথা বলে গাজীনগরস্থ নিজ বাড়ি থেকে বের হন। রাত সাড়ে ১০ টায় দিরাই রাস্তা পয়েন্টের একটি সিসি টিভি ফুটেজে তাকে দেখা যায় এবং রাত ১১ টা ৪০ মিনিটে তার মোবাইল ফোনের সংযোগ বন্ধ হয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

নিখোঁজের তিন দিন পর ৫ সেপ্টেম্বর (শুক্রবার) সকালে দিরাই থানার শরীফপুর গ্রামসংলগ্ন পুরাতন সুরমা নদীতে ভাসমান অবস্থায় স্থানীয়রা তার লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে এবং পরিবার লাশ শনাক্ত করে।##


এই ক্যাটাগরির আরো সংবাদ