শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

ফেনারবাঁকে মানবিক যুব সংগঠনের চারাগাছ বিতরন

স্টাফ রিপোর্টার / ৬৯ Time View
Update : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

“গাছ লাগান, পরিবেশ বাঁচান”—এই স্লোগানকে ধারণ করে ফেনারবাঁক পূর্ব নতুনপাড়া মানবিক যুব সংগঠনের উদ্যোগে চারাগাছ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সাকিব মিয়া ও সাফায়েত হোসেনের যৌথ সঞ্চালনায় শুক্রবার (৫ সেপ্টেম্বর ) জামালগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চলের ফেনারবাঁক ইউনিয়নের আলী আমজদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে চারাগাছ বিতরণে কর্মসূচিতে সভাপতিত্ব করেন মোঃ নবাব তালুকদার।

এসময় বক্তব্য রাখেন আলী আমজদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান, মোজাম্মেল হোসেন চৌধুরী, আব্দুল আওয়াল চৌধুরী।

সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা পরিবেশ রক্ষার স্বার্থে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বর্তমান জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণ রোধে বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি।

গাছ শুধু আমাদের অক্সিজেনই দেয় না, এটি জীববৈচিত্র্য রক্ষা, মাটির ক্ষয় রোধ এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এ ধরনের কর্মসূচি নিয়মিতভাবে চালিয়ে নেওয়ার অঙ্গীকার করেন তারা।

স্থানীয়রা জানান, মানবিক যুব সংগঠনের এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। এমন আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ বান্ধব সমাজ গঠনে অনুপ্রাণিত করবে।
ফেনারবাঁক পূর্ব নতুনপাড়া মানবিক প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি সমাজকল্যাণ ও মানবিক কার্যক্রমে কাজ করে যাচ্ছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ