শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

বোয়ালমারীতে যৌথবাহিনীর অভিযান য়াবাসহ ৩ জুয়াড়ি আটক

স্টাফ রিপোর্টার / ৯৪ Time View
Update : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

10

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবহা থেকে যৌথবাহিনীর অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ইয়াবা সহ ৩জন মাদক কারবারিকে আটক করেছেন। এ সময় তাদের কাছ থেকে ১০০পিস ইয়াবা বড়ি, ১১ টি তাসের প্যাকেট, ২টি বাটন ফোন, ১টি টাসফোন সহ নগদ ২৬৫২০ টাকা উদ্ধার করা হয়। আটকের ঘটনায় বুধবার থানায় মামলা হয়েছে।

মঙ্গলবার (২ সেক্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের নেতৃত্বে যৌথবাহিনীর একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে গুনবহা ইউনিয়নে গুনবহা গ্রাম থেকে, তাদেরকে তাসের জুয়ার বোড থেকে ১০০ ইয়াবা বড়ি, ১১ বান্ডিল তাস,৩টি মোবাইল নগদ ২৬৫২০ টাকা সহ হাতেনাতে আটক করেন। 

আটককৃত ব্যক্তিরা হলো গুনবাহা গ্রামের হালিম মোল্যার ছেলে রাজ্জাক মোল্যা(৪২), নয়নীপাড়া গ্রামের ভিকু শেখের ছেলে জিহাদ সেখ (৩০), গুড়দিয়া গ্রামের রুস্তুম কাজীর ছেলে এসকেন্দার কাজী (৪৫)। তারা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা ও তাসের জুয়ার বোড বসিয়ে ব্যবসা করে আসছেন। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সকলেই মাদক চক্র এবং জুয়ার সাথে জড়িত । অভিযানে উদ্ধারকৃত ইয়াবা,মোবাইল ফোন,তাসের বান্ডিল,ও নগদ টাকার জব্দ তালিকা প্রস্তুত করে। তালিকার মালামাল ও জুয়াড়ুদের বোয়ালমারী থানার এসআই মো.শিমুল মোল্যা (নিরস্ত্র) বুঝে পেয়ে বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলা নাম্বার ৮।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন,

“মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত সমাজ গড়তে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে এলাকাবাসীর তথ্য ও সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। আটককৃত আসামিদের বুধবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

এদিকে সেনাবাহিনী সূত্রে জানানো হয়েছে, মাদক, অবৈধ অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সেনাবাহিনী ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। এ ধরনের অপরাধ নির্মূলে সেনা ক্যাম্পসমূহকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ