শিরোনাম
কানাইঘাটে সুরমা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন: জনমনে আতঙ্ক  জৈন্তাপুরে ‘পূর্ব দরবস্ত ইউনিয়ন পরিষদ’ বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন। সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন সিলেট নগরীর কাস্টঘরে প্রশাসনের অ ভি যান” অধরাই মা দক গডফাদাররা, হয়রানির শিকার নিরীহ পথচারী ও ব্যবসায়ী! গোয়াইনঘাটে হামলা-চাঁদাবাজির অভিযোগে আলিম উদ্দিন সুনামগঞ্জের ছাতকে পু’লি’শের অ’ভি’যানে বিভিন্ন মা’ম’লার ৪ আ’সা’মি গ্রে’ফ’তার সুনামগঞ্জের দোয়ারাবাজার সী’মা’ন্তে  নিঃস’ঙ্গ এক বার’কি শ্রমি’কের মৃ’ত্যু জৈন্তাপুরে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, নৌপথে সক্রিয় রুমনসহ একটি চক্র নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি ।
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে এড. নুরুল ইসলাম নুরুলে নেতৃত্বে জনতার মিছিল

স্টাফ রিপোর্টার / ১২৭ Time View
Update : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

76

সুনামগঞ্জ প্রতিনিধি :

বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সুনামগঞ্জ-৪ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে বিশাল জনতার মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির আয়োজনে শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় বিএনপির কার্যালয়ের সামনে থেকে লোকে লোকরন্য হয়ে একটি বিশাল জনতার মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিএনপির কার্যালয়ের সামনে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমদ লিলুর সভাপতিত্বে ও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-( সদর ও বিশ^ম্ভরপুর) আসনে ধানের শীষের মনোানয়ন প্রত্যাশী অ্যাড. নুরুল ইসলাম নুরুল।

সভায় আরো বক্তব্যে রাখেন,সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুর রহিম, পৌরসভা বিএনপির আহবায়ক সাইফুল্লাহ হাসান জুনেদ, যুগ্ম আহবায়ক মোর্শেদ আলম,যুগ্ম আহবায়ক রাকিবুল হাসান দিলু,জেলা যুবদলের যুগ্ম আহবায়ক তফাজ্জুল হোসেন মমিনুল হক কালারচাঁন,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনাজ্জির হোসেন,সদস্য সচিব জাহাঙ্গীর আলম,মোঃ শাহজাহান মিয়া,সুহেল মিয়া,আজিজুর রহমান সৌরভসহ বিভিন্ন ওয়ার্ড বিএনপি,যুবদল,মহিলা দল,স্বেচ্ছাসেবক দল,কৃষকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দরা।

নেতৃবৃন্দরা বলেন,এই সুনামগঞ্জ-৪ আসনে এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের বিকল্প কোন প্রার্থী হতে পারেনা। তৃণমূলের জনতার নেতা হিসেবে এড. নুরুল ইসলাম নুরুলের কোন তুলনা চলে না। কাজেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলকে ধানের শীষের প্রার্থী করতে দলের চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া,দলের ভারপ্রাপ্ত চেয়ারসম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের নিকট তৃণমূলের নেতৃবৃন্দরা জোর দাবি জানান। ##


এই ক্যাটাগরির আরো সংবাদ