শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে বালুভর্তি মিনি ট্রাক ও বালু উত্তোলনকারী আটক ২ জন

স্টাফ রিপোর্টার / ১৩০ Time View
Update : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

সেলিম মাহবুব,ছাতকঃ

দোয়ারাবাজারে অবৈধভাবে বালু উত্তোলনের সময় বালুভর্তি একটি মিনি ট্রাক ও দু’জনকে আটক করেছে পুলিশ।শুক্রবার (২৯ আগস্ট) রাত ২টার দিকে দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।

এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ জানায়, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল হকের নির্দেশে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ শামছ উদ্দিন খান, এসআই (নি.) মিজানুর রহমান ফোর্সসহ নরসিংপুর আদর্শ দাখিল মাদ্রাসার সামনে চেকপোস্ট বসান। এ সময় একটি হলুদ রঙের পুরাতন মিনি ট্রাক (ঢাকা মেট্রো-ন-২৩-০৩৩৩১) ভর্তি সিলিকা বালুসহ ২জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ঘিলাতলী গ্রামের মোঃ নুর ইসলামের ছেলে জসিম মিয়া (২৮) এবং মৃত হেলাল উদ্দিনের ছেলে মোঃ আল আমিন (২৬)।

পুলিশের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে, দীর্ঘদিন ধরে নরসিংপুর বাজারসংলগ্ন মরাচেলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল তারা। এ কাজে তাদের সহযোগিতা করতো নরসিংপুর ইউনিয়নের সুনাইত্যা গ্রামের আব্দুল আলীর পুত্র মোঃ মামুন মিয়া (২৮), আরশ আলীর পুত্র জসিম উদ্দিন (৩৫) ও দ্বীনের টুক গ্রামের সাদ্দাম মিয়া (৩০)

পুলিশ জানিয়েছে, আটককৃতরা পরস্পর যোগসাজশে ইজারাবিহীন নদী থেকে বালু উত্তোলন করে পরিবেশ ও ভূ-প্রকৃতি ক্ষতিগ্রস্ত করে আসছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ