শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

ছাতকে পুলিশের অভিযানে ভারতীয় মদসহ আটক ১

স্টাফ রিপোর্টার / ১৪৩ Time View
Update : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে ৭৮ বোতল ভারতীয় মদসহ কেনু মিয়া ওরফে বকুল (৫০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

২৪ আগস্ট রাত ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (তদন্ত) রঞ্জন কুমার ঘোষের নেতৃত্বে এসআই মোঃ আখতারুজ্জামান, এসআই সৈয়দ গোলাম সারোয়ার, এসআই মোঃ মঞ্জুরুল ইসলাম, এএসআই মাসুদ মিয়া, এএসআই আরিফুজ্জামান ও এএসআই মহিউদ্দিনের একটি টিম উপজেলার ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সিংগুয়া বটেরখাল নদীর পূর্বপাড়ে মেসার্স ইকবাল স-মিলের সামনে অভিযান পরিচালনা করেন। এ সময় দিঘলী রামপুর গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে কেনু মিয়াকে আটক করা হয়।

অভিযানকালে তার কাছ থেকে ম্যাক ডোয়েল লাক্সারি ব্র্যান্ডের ২৮ বোতল এবং অফিসার চয়েস ব্র্যান্ডের ৫০ বোতলসহ মোট ৭৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৫৩ হাজার টাকা।

এ ঘটনায় এসআই আখতারুজ্জামান বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছাতক থানায় মামলা (নং-২২, তাং-২৪/০৮/২০২৫) দায়ের করেছেন। গ্রেফতার ও মামলার সত্যতা নিশ্চিত করে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম খান বলেন, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে ছাতক থানা সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। ডেবিলদের গ্রেফতার ও মাদক, চোরাচালান এবং জুয়াসহ সব ধরনের অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ