শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

ছাতক সেনা ক্যাম্পের অভিযানে অস্ত্রসহ যুবক গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার / ২৩৪ Time View
Update : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

সেলিম মাহবুব,ছাতকঃ

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ইসহাকপুর গ্রামে সম্প্রতি সংঘটিত এক রক্তক্ষয়ী সংঘর্ষের জেরে ছাতক সেনা ক্যাম্প ও জগন্নাথপুর থানা পুলিশের যৌথ অভিযানে অস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার ২১ আগস্ট গভীর রাতে এই অভিযান পরিচালনা করা হয়।

ছাতকের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোঃ ফারাবী বিন আলীর নেতৃত্বে ২৫ সদস্যের সেনা টহল দল এবং জগন্নাথপুর থানার এসআই মোঃ হাদী আব্দুল্লাহ, এএসআই কামাল উদ্দিন ও সঙ্গীয় ফোর্স যৌথভাবে এই অভিযানে অংশগ্রহণ করেন।

জানা যায়,কয়েক সপ্তাহ আগে ইসহাকপুর গ্রামে দু’পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়, যেখানে প্রকাশ্যে গুলিবর্ষণ এবং দেশীয় অস্ত্রের ব্যবহারের ঘটনা ঘটে।

সংঘর্ষের একটি ভিডিও ক্লিপ ছাতক সেনা ক্যাম্পের হাতে পৌঁছালে সেটি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হয়।

ভিডিও বিশ্লেষণের মাধ্যমে ঘটনার পেছনে জড়িতদের চিহ্নিত করতে সেনাবাহিনীর গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় ২১ আগস্ট রাতে অভিযান চালিয়ে ইসহাকপুর গ্রামের এলাইছ মিয়ার ছেলে রাবেল মিয়াকে (২২) কে গ্রেফতার করা হয়।

অভিযানের সময় রাবেলের বাড়ির সংলগ্ন পুকুরপাড় থেকে বিপুল পরিমাণ দেশীয় ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে ছিল একটি পুরাতন কাঠের বাটযুক্ত একনলা বন্দুক, দুটি পুরাতন পাইপ গান, একটি তাজা কার্তুজ,একটি লোহার তৈরি ক্লিনিং রড, একটি চাপাতি ও ছয়টি ধারালো ছুরি।

গ্রেফতারকৃত আসামীকে যথাযথ প্রক্রিয়ায় জগন্নাথপুর থানায় হস্তান্তর করার পর তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা (মামলা নং-০৯) রুজু করা হয়। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতার রাবেল মিয়া-কে আদালতে সোপর্দ করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ