শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

সিলেটে আরও ৩৭ হাজার ঘনফুট সাদাপাথর জব্দ করলো র‍্যাব

স্টাফ রিপোর্টার / ২৩০ Time View
Update : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

10

সিলেট জেলা সংবাদদাতাঃ

ভোলাগঞ্জ সাদাপাথর লুট হওয়া প্রায় ৩৭ হাজার ঘনফুট সাদা পাথর জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯, সিলেট।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এয়ারপোর্ট থানাধীন ধোপাগুল এলাকায় পরিচালিত এক অভিযানে এই বিপুল পরিমাণ পাথর উদ্ধার করা হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নিয়মিত টহল ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিএসসি, সিলেট-এর একটি বিশেষ টিম এবং সিলেট জেলা প্রশাসনের একটি যৌথ আভিযানিক দল ধোপাগুল এলাকায় অভিযান চালিয়ে পাথরগুলো জব্দ করে।

ধারণা করা হচ্ছে, এগুলো ভোলাগঞ্জ এলাকা থেকে অবৈধভাবে উত্তোলন ও লুটের পর সেখানে গোপনে মজুত করা হয়েছিল।

গত এক বছরে সিলেটের কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় ব্যাপকভাবে অবৈধ পাথর উত্তোলনের ঘটনা ঘটেছে। এ নিয়ে দেশের বিভিন্ন গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হলে তা দেশব্যাপী তোলপাড় সৃষ্টি করে। এই বিষয়ে উচ্চ আদালতেও একটি রিট আবেদন দায়ের করা হয়, যার প্রেক্ষিতে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

তারই ধারাবাহিকতায় র‌্যাব-৯ সক্রিয়ভাবে গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করে আসছে। এই অভিযানের মাধ্যমে অবশেষে লুট হওয়া পাথরের একটি বড় চালান উদ্ধার সম্ভব হলো।

র‌্যাব-৯ এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক, অস্ত্র, সন্ত্রাস, জঙ্গিবাদ ও অবৈধ সম্পদ চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে বাহিনীটি।

র‌্যাব-৯ আরও জানায়, জব্দকৃত পাথরের বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পাথর লুটের ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ