শিরোনাম
কানাইঘাটে সুরমা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন: জনমনে আতঙ্ক  জৈন্তাপুরে ‘পূর্ব দরবস্ত ইউনিয়ন পরিষদ’ বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন। সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন সিলেট নগরীর কাস্টঘরে প্রশাসনের অ ভি যান” অধরাই মা দক গডফাদাররা, হয়রানির শিকার নিরীহ পথচারী ও ব্যবসায়ী! গোয়াইনঘাটে হামলা-চাঁদাবাজির অভিযোগে আলিম উদ্দিন সুনামগঞ্জের ছাতকে পু’লি’শের অ’ভি’যানে বিভিন্ন মা’ম’লার ৪ আ’সা’মি গ্রে’ফ’তার সুনামগঞ্জের দোয়ারাবাজার সী’মা’ন্তে  নিঃস’ঙ্গ এক বার’কি শ্রমি’কের মৃ’ত্যু জৈন্তাপুরে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, নৌপথে সক্রিয় রুমনসহ একটি চক্র নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি ।
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:০১ অপরাহ্ন

জাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে ৩ জনের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার / ২৬৮ Time View
Update : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

63

বিশেষ প্রতিনিধি,সিলেটঃ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে টাস্কফোর্স। 
বৃহস্পতিবার (২১ আগষ্ট) দুপুর থেকে বিকেল পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরহাদ উদ্দিন অভি’র নেতৃত্বে জাফলংয়ের জাফলং ব্রিজ, চা-বাগান এলাকা, জুমপাড় ও বল্লাঘাট নদীতে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে বালু ও পাথর বোঝাই ৮ টি ইঞ্জিন চালিত স্টিলের বড় নৌকা, ২টি  ইঞ্জিন চালিত কাঠের নৌকা এবং ১০ টি বারকি নৌকা পিয়াইন নদীতে ডুবিয়ে দেওয়া হয়েছে। একই সাথে অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযানে গোয়াইনঘাট থানার এসআই ওবায়দুল্লাহ, সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার শহিদুল ইসলামসহ বিপুল সংখ্যক পুলিশ ও বিজিবি সদস্যরা অংশ নেন।

জাফলংয়ে টাস্কফোর্সের অভিযান বিষয়ে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী জানান, জাফলংয়ে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের খবর পেয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তাৎক্ষণিক অভিযান চালানো হয়েছে৷ অভিযানে ২০টি নৌকা ডুবানোসহ ধ্বংস এবং অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িত থাকায় তিনজনকে আটক করে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। অবৈধভাবে বালু পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান অব্যাহত থাকবে জানিয়ে ইউএনও আরও জানান, জাফলং জিরো পয়েন্টের চুরি হওয়া পাথর উদ্ধার করে আজ (বৃহস্পতিবার) ১ হাজার ৫ শত ঘনফুটসহ এ পর্যন্ত সর্বমোট ২৫ হাজার ঘনফুট পাথর জিরো পয়েন্টে প্রতিস্থাপন করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ