শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:১১ অপরাহ্ন

ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার আসামী ১২

স্টাফ রিপোর্টার / ২৪৮ Time View
Update : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

10

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতক থানা পুলিশের এক বিশেষ অভিযানে ২টি নিয়মিত মামলার এজাহার নামীয় ৪ জন আসামী এবং ওয়ারেন্টভূক্ত ৮ জন সহ মোট ১২ জন আসামী গ্রেফতার করা হয়েছে।

সোমবার রাত থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রঞ্জন কুমার ঘোষের নেতৃত্বে, এসআই রেজাউল করিম, এসআই মঞ্জুরুল ইসলাম নয়ন, এএসআই তোহা, এএসআই সাইফুর রহমান, এএসআই নাছির উদ্দীন, এএসআই মহি উদ্দিন সহ সঙ্গীয় ফোর্স পৃথক অভিযান চালিয়ে এসব আসামীদের গ্রেফতার করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন জিআর-১১৬/১৬ (জগন্নাথঃ) মামলার পরোয়ানা ভূক্ত আসামী ভাতগাও ইউনিয়নের বাদে ঝিগলী গ্রামের মৃত উস্তার আলীর পুত্র নাজির উদ্দিন (২০) বিবিধ- ১৩৯/২৪ (ছাতক) মামলার পরোয়ানা ভূক্ত আসামী নোয়ারাই ইউনিয়নের সিংগেরকাচ গ্রামের আখল মিয়ার পুত্র মানিক আলী (৪৫), হাসান আহমদ (২২), আনর আলী (৫৫), হোসেন
আহমদ (২০), তেরা মিয়া (৪৩) মানিক মিয়ার পুত্র মাছুম মিয়া (২০), নাঈম মিয়া (১৮)।

এসআই গাজী মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে, সঙ্গীয় পুলিশ ফোর্সের সহায়তায় ছাতক থানার মামলা নং-১৩ (০৮) ২৫ জিআর-২৩৫/২৫ এর এজাহার নামীয় আসামী ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ গণেশপুর ছড়ারপার গ্রামের মৃত মঈন উদ্দিনের পুত্র ইমরান হোসেন (২৯), এসআই মোফাফখারুল ইসলামের নেতৃত্বে মামলা নং-১৪(০৮)২৫, জিআর-২৩৬/২৫ এর এজাহার নামীয় আসামী দোয়ারা বাজার থানার পান্ডার গাও ইউনিয়নের পান্ডারগাও গ্রাম নিবাসী, বর্তমানে ছাতক থানার রাউলী নিবাসী মৃত মখলিছ আলীর স্ত্রী ফুল বাহার বেগম (৫৫), জালিয়া গ্রামের আব্দুল কাদিরের স্ত্রী বেগম বাহার (৫০), পান্ডারগাও গ্রামের ছোরাব আলীর পুত্র সায়মন কে (২০) গ্রেফতার করা হয়।

ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম খান শফিক জানান, গ্রেফতারকৃত ওয়ারেন্ট ভূক্ত এবং নিয়মিত মামলার আসামীদের সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ